জানুয়ারি ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- নাটক রচনা, পরিচালনা ও অভিনয় থেকে ছুটি নিয়েছেন ফাল্গুনী হামিদ। তবে সারা জীবনের জন্য নয়। দুই মাসের জন্য। কারণ ফেব্র"য়ারির বই মেলা উপলক্ষে বেশ কয়েকটি বই রচনায় ব্যস্ত থাকবেন তিনি এই সময়ে।
এবারের একুশের বই মেলায় প্রকাশিত হতে যাচ্ছে ফাল্গুনী হামিদের দুটি গ্রন্থ। একটি কিশোর উপন্যাস ও অন্যটি গল্প সংকলন।
কিশোর উপন্যাসের শিরোনাম 'নয়ন'। এবং গল্প সংকলনটির নাম 'ভৌতিক গল্প'। গ্রন্থ দুটি প্রকাশিত হবে লাবনী প্রকাশনী থেকে।
অভিনেত্রী ফাল্গুনী হামিদ গল্প ও উপন্যাস লেখায় নতুন নন। এর আগেও তার বেশ কয়েকটি বই প্রকাশিত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে 'ওইখানে যেয়োনাকো তুমি', 'ভালোবাসা কোন একদিন', 'হৃদয়ের কথায়' 'সীমান্ত', 'দোররা', 'পরকীয়া'।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ১৯৪৬ ঘ.
bdnews24