২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আর পরিচালনা নয়, এবার রচনা'

'বৈশাখী ঝড়', 'স্বপ্নের রঙ' 'বৃত্ত', 'সাম্রাজ্য' 'সুখের কাঁটা' এরকম বহু নাটকের নির্মাতা আহমেদ ইউসুফ সাবের নাটক তৈরির কাজ ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদককে তিনি জানান, "খুব শিঘ্রই নাটক পরিচালনা ছেড়ে রচনার দিকে মনোযোগ দেব।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2008, 01:57 PM

Updated : 26 Aug 2022, 01:10 PM

জানুয়ারি ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- 'বৈশাখী ঝড়', 'স্বপ্নের রঙ' 'বৃত্ত', 'সাম্রাজ্য' 'সুখের কাঁটা' এরকম বহু নাটকের নির্মাতা আহমেদ ইউসুফ সাবের নাটক তৈরির কাজ ছেড়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই প্রতিবেদককে তিনি জানান, "খুব শিঘ্রই নাটক পরিচালনা ছেড়ে রচনার দিকে মনোযোগ দেব।" কারণ হিসেবে তিনি বলেন, "আসলে বয়স হয়েছে। পরিচালনার কাজটা অনেক সময় কুলিয়ে উঠতে পারি না। তাছাড়া এখন তাড়াহুড়া করে স্বল্প বাজেটে নাটক তৈরি করে দিতে হয়। এটাও আমার পক্ষে সম্ভব না। এছাড়া শিল্পী সংকটতো আছেই। অনেক সময় দেখা যায় একজন শিল্পী আসেনি তো পুরো শুটিং বাদ। এত সব বাধা নিয়ে নাটক তৈরি করতে আর ভালো লাগছে না। তাই ভাবছি শুধুই নাটক লিখব।" সাবের এখন ২৬ পর্বের ধারাবাহিক নাটক 'মোহনপুরের গল্প'র শুটিং নিয়ে ব্যস্ত। হোতাপাড়ায় নাটকটির শুটিং চলছে। শুটিং স্পটে বসেই তিনি এসব কথা জানান। গ্রাম্য পটভূমিতে তৈরি এই নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শাহেদ, সাব্বির, চুমকি, রোমানা, ফজলুর রহমান বাবু, ফখরুল হাসান বৈরাগী, খায়রুল ইসলাম পাখি, শুভ এবং অলিউল অক রুমি। সব কিছু যদি ঠিক থাকে তবে হয়তো 'মোহনপুরের গল্প' নাটকটি হবে তার শেষ পরিচালনা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/ ১৯৪১ ঘ.