জানুয়ারি ৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মডেল তিন্নিকে বিয়ে করে গত বছর হিল্লোল ছিলেন বেশ আলোচিত। এবার প্রথমবারের মতো নাটক পরিচালনায় হাত দিচ্ছেন এই মডেল ও অভিনেতা।
কেন এই পরিচালনা? হিল্লোল বলেন, "আসলে স্রেফ কৌতুহল থেকেই পরিচালনায় হাত দেয়া। পরিচালনাটা কী তা বুঝতে চাই। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। চিত্রনাট্য, নাটকের নাম এগুলোও ঠিক হয়নি। শুধু স্টোরি লাইন ঠিক হয়েছে। এই মাসের ২০ তারিখ পর্যন্ত কোন কিছু চূড়ান্ত না হলে পরিচালনা নাও করতে পারি।"
তিনি আরও জানান, ভ্যালেনটাইন ডে উপলক্ষে ১৪ ফেব্র"য়ারি চ্যানেল আইতে নাটকটির প্রচারের তারিখ ঠিক করা হয়েছে। নাটকে বিশেষ কয়েকটি চরিত্রে অভিনয় করতে পারেন শাহেদ, তিন্নি, শুভ।
হিল্লোল চলচ্চিত্রেও নামছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ট এক বন্ধু। তবে এ ব্যপারে হিল্লোল মুখে কুলুপ এঁটেছেন। শুধু বললেন, " ১০/১২ দিন পর এই বিষয়ে মুখ খুলতে পারি, তার আগে নয়।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/১৯৩৫ ঘ.
bdnews24