২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের সর্বোচ্চ আয়করদাতা অক্ষয় কুমার!

বলিউড তারকাদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তার আয়করের পরিমান প্রায় ২৬ কোটি রুপি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:12 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ০৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকাদের মধ্যে এ বছর সবচেয়ে বেশি আয়কর দিয়েছেন বলিউড তারকা অক্ষয় কুমার। তার আয়করের পরিমান প্রায় ২৬ কোটি রুপি। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের । গত বছর ঋত্বিক রোশান ছিলেন শীর্ষ আয়কর দাতা। তার আয়করের পরিমান ছিলো ১৫ কোটি রুপি। তারপরেই ছিল শাহরুখ খানের অবস্থান । তিনি আয়কর দিয়েছিলেন ১৪ কোটি রুপি। গত বছর অক্ষয়ের আয়করের পরিমান ছিলো ছয় কোটি রুপি। গত বছর অক্ষয় কুমার অভিনীত 'নমস্তে লন্ডন', 'হেই বেবি', 'ভুল ভুলাইয়া' এবং 'ওয়েলকাম' ছবিগুলো দারুণভাবে ব্যবসা সফল হয়। অক্ষয় কুমার এখন ছবি প্রতি পারিশ্রমিক নিচ্ছেন ২২ কোটি রুপি। বর্তমানে অক্ষয় অভিনীত পাঁচটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। ছবিগুলি হচ্ছে যশরাজ ফিল্মসের 'তাহসান', ওয়ার্নার ব্রাদার্সের 'চাঁদনি চক টু চায়না', সাজিদ নাদিয়াদওয়ালার 'কমবখ্ত ইশক', বিপুল শাহ'র 'সিং ইজ কিং', এবং নাগেশ কোকোনুর 'এইট বাই টেন'। গত বছর অক্ষয় কুমার শুধুু চলচ্চিত্রে অভিনয় করে আয় করেছেন একশ ১০ কোটি রুপি। এর বাইরে বিজ্ঞাপন এবং স্টেজ শো থেকেও আয় করেছেন তিনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ওএস/এমআইআর/২০০৪ ঘ