২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ে ভাঙছেন পামেলা

সাবেক বেওয়াচ তারকা পামেলা অ্যান্ডারসন শেষ পর্যন্ত তালাকের পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যেই তিনি স্বামী রিক সালোমনকে তালাকনামা পাঠিয়েছেন। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2008, 02:02 PM

Updated : 26 Aug 2022, 01:09 PM

জানুয়ারি ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সাবেক বেওয়াচ তারকা পামেলা অ্যান্ডারসন শেষ পর্যন্ত তালাকের পথ বেছে নিয়েছেন। ইতিমধ্যেই তিনি স্বামী রিক সালোমনকে তালাকনামা পাঠিয়েছেন। খবর মার্কিন ওয়েবসাইটের। মানসিক দুরত্বের অভিযোগ করে ডিসেম্বর মাসে পামেলা অ্যান্ডারসন প্রথমে তালাক সম্পর্কিত কাগজপত্র পাঠান। তবে দুদিন পর তাদের এক ঘনিষ্ট বন্ধু জানায়, তারা এই দুরত্ব অতিক্রম করার চেষ্ট করছেন। সেই চেষ্টা যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে তা তার চূড়ান্ত তালাক নামা পাঠানো থেকেই বোঝা যায়। পামেলার আইনজীবী ইতিমধ্যেই লস অ্যাঞ্জেলেসের আদালতে কাগজপত্র দাখিল করেছেন। পামেলা অ্যান্ডারসন এর আগে রক গায়ক টমি লি ও কিড রককে বিয়ে করেছিলেন। বডিনিউজটুয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/ ১৯৫৪ ঘ.