জানুয়ারি ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অমিতাভ বচ্চনের পর এবার আরেক বলিউড তারকা রানী মুখার্জি তার জমি নিয়ে পড়েছেন বিপাকে। পুনের আহমেদ নগরের ম্যাজিস্ট্রেট নন্দকুমার সূর্যবংশীর নির্দেশে রানীর জমি এখন সরকারের দখলে। এখানেই মামলা চুকে-বুকে গেলে ভালো হত। জমি নিয়েই সরকার ক্ষান্ত হয়নি, বরং এর জন্য রানীকে মোটা অংকের জরিমানাও গুনতে হতে পারে বলে জানিয়েছে আদালত। খরব ভারতীয় ওয়েবসাইটের।
ধারণা করা হচ্ছে, অনিয়মতান্ত্রিকভাবে জমি ক্রয় করতে যাওয়ার কারণে আনুমানিক ৯১ লাখ রুপি জরিমানা হতে পারে বলিউড তারকার।
মামলার রিপোর্টে বলা হয়েছে, ২০০৫ সালে বসতবাড়ি বানানোর উদ্দেশ্যে রানী মুখার্জি অনেকটা চুপেচাপে মহারাস্ট্রের শিরদির কাছে প্রায় ১১হাজার ঘনফুটের জমিটি কিনেছিলেন। কিন্তু গোল বাধে মালিকের নাম রেজিস্ট্রি করতে গিয়ে। কারণ প্রায় ১ লক্ষ রুপির উপরে জমা দেবার পরও রানির নামে মালিকানা জারি করা যাচ্ছিল না। পওে দেখা গেছে ওটা আসলে ছিল সরকারের খাস জমি যেটা আবার এক চাষীকে লিজে দেয়া হয়েছিল। সরকারের যথাযথ অনুমতি ব্যাতিত ওই জমির মালিকানা পাওয়া সম্ভব নয়। এবং রানী সেই অনুমতি নেননি।
বিচার চাইতে গিয়ে উল্টো বিপদ ডেকে এনেছেন এই বলিউড তারকা। এখন আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে রানীর ভাষ্য, সরকারি জমির মালিকানা পরিবর্তন সম্ভব নয় এটা নাকি তার জানা ছিল না। এর সত্যতা কতটুকু সরকার তা খতিয়ে দেখছে।
তদন্ত শেষে জেলা কর্তৃপক্ষ জমি রানীর কাছে হস্তান্তর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে জরিমানার অর্থ দিতে হবে রানীকে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১৮৫৮ ঘ
bdnews24