জানুয়ারি ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বেশ জমকালোভাবেই নববর্ষ উদযাপন করলেন এডি মার্ফি। ওই দিন ট্রেসি এডমন্ডসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই হলিউড তারকা। খবর মার্কিন ওয়েবসাইটের।
মঙ্গলবার ফ্রেঞ্চ পলিনেশিয়ার বোরা বোরা দ্বীপে পরিবার ও ঘনিষ্ট কিছু বন্ধুদের সামনে এই জুটি বিয়ের শপথ পাঠ করেন।
গত শীতে মার্ফি ও এডমন্ডস ডেটিং শুরু করেন। তাদের বাগদান অনুষ্ঠিত হয় ২০০৭ সালের জুলাইয়ে।
মার্ফির বয়স ৪৬, নিকোল মিচেল মার্ফির ঘরে তার ৫ সন্তান রয়েছে। ২০০৫ সালের তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। স্পাইস গার্লস এর গায়িকা মেলানি ব্রাউনের এক কন্যারও জনক মার্ফি।
এডমন্ডস এর বয়স ৪০, গায়ক কেনেথ এডমন্ডস এর সঙ্গে ১৩ বছরের বিবাহিত জীবন কাটিয়েছেন তিনি, সেখানে ২টি পুত্রসন্তান রয়েছে তার।
এডমন্ডস এন্টারটেইনমেন্ট গ্র"প এর মালিক ট্রেসি এডমন্ডস 'সোল ফুড' ছবি ও টেলিভিশন সিরিজ প্রযোজনা করেছেন।
মার্ফি অভিনীত ছবিগুলির মধ্যে আছে 'ড্রিমগার্লস', 'বেভারলি হিলস কপ', দি নটি প্রফেসর', 'ডক্টর ডুলিটল' ইত্যাদি।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫৩৯ ঘ
bdnews24