২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের পিড়িতে বসছেন ভুমিকা চাওলা

বিয়ে করতে যাচ্ছেন বলিউড নায়িকা ভুমিকা চাওলা। 'তেরে নাম' খ্যাত এই নায়িকা অক্টোবরেই বসতে যাচ্ছেন বিয়ের পিড়িতে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 10:10 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বিয়ে করতে যাচ্ছেন বলিউড নায়িকা ভুমিকা চাওলা। 'তেরে নাম' খ্যাত এই নায়িকা অক্টোবরেই বসতে যাচ্ছেন বিয়ের পিড়িতে। খবর ভারতীয় ওয়েবসাইটের। বলিউডের এই সুন্দরী নায়িকা বেশ কয়েকটি ছবি করে বেশ নাম করেছেন। এর মধ্যে 'তেরে নাম' 'রান' 'ফ্যামিলি টাইজ অব ব্লাড' ইত্যাদি উল্লেখযোগ্য। দীর্ঘ তিন বছরের প্রেমের পর তিনি বিয়ে করছেন ভারতের বিশিষ্ট যোগ ব্যায়াম বিশেষজ্ঞ ভরত ঠাকুরকে। অক্টোম্বর মাসের ২৫ তারিখ এই বিয়ের দিন নিধারিত হয়েছে। ভূমিকা এখন হিন্দি ছবির তুলনায় তেলেগু ছবিতে বেশি অভিনয় করছেন। সেখানেও তিনি বেশ জনপ্রিয়। বিয়ের পরও তিনি অভিনয় চালিয়ে যাবেন বলে জানান। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬০৬ ঘ