২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইয়ুব বাচ্চু'র নতুন চমক 'সাউন্ড অব সাইলেন্স'

চমক হিসেবে ক্যারিয়ারের প্রথম ইন্সট্রুমেন্টাল নিয়ে আসছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ভিন্ন ধারার এমন সঙ্গীত আয়োজন বাংলাদেশে এই প্রথম। নতুন এ অ্যালবামটির নাম 'সাউন্ড অব সাইলেন্স' বা নীরবতার গান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 07:53 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চমক হিসেবে ক্যারিয়ারের প্রথম ইন্সট্রুমেন্টাল নিয়ে আসছেন ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। ভিন্ন ধারার এমন সঙ্গীত আয়োজন বাংলাদেশে এই প্রথম। নতুন এ অ্যালবামটির নাম 'সাউন্ড অব সাইলেন্স' বা নীরবতার গান। ছয়টি গিটার এর সাহায্যে আইয়ুব বাচ্চু একা বাজিয়েছেন এবং সাজিয়েছেন 'সাউন্ড অব সাইলেন্স' অ্যালবামের ছয়টি সঙ্গীত। কথাবিহীন এ ৬টি সঙ্গীতের শিরোনাম হলো - 'রাতের ঢাকা', 'উর্বশী', 'অপেক্ষা', 'ব্যাড বয়', 'সোল ড্যান্সিং' এবং 'স্বপ্নের বাংলাদেশ'। অ্যালবামটি আগামী মাসের প্রথম সপ্তাহে বেরুবে লেজার ভিশনের ব্যানারে। সঙ্গীতজীবনের ২৫ বছরের ক্যারিয়ারে প্রথম এ ইন্সট্রুমেন্টাল অ্যালবাম প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, "এটা আমার শখের একটি বিষয়। এ অ্যালবামে আমি শুধু আমার সুখটাই দেখেছি ও রেখেছি। আমি এবং আমার গিটার দু'জনেই বেজেছি আপন সুরে। পরিষ্কার ভাষায় 'সাউন্ড অব সাইলেন্স' - এ আমার গিটার বেজেছে গিটারের মতো। আমার ভেতরে জমা বিন্দু বিন্দু দুঃখ - সুখের গল্প রয়েছে 'সাউন্ড অব সাইলেন্স'-এ।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৩৪৯ ঘ