২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুঞ্জন : আয়াকে বিয়ে করেছেন মাইকেল জ্যাকসন!

পপ তারকা মাইকেল জ্যাকসন আবার বিয়ে করেছেন। কনে জ্যাকসনের বাচ্চার পরিচারিকা। মার্কিন একটি সংবাদ মাধ্যম জানিয়েছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2007, 07:47 AM

Updated : 26 Aug 2022, 08:42 PM

সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পপ তারকা মাইকেল জ্যাকসন আবার বিয়ে করেছেন। কনে জ্যাকসনের বাচ্চার পরিচারিকা। মার্কিন একটি সংবাদ মাধ্যম জানিয়েছে এ খবর। জ্যাকসনের পক্ষ থেকে বিয়ের খবর অস্বীকার করা হলেও মার্কিন গোয়েন্দা বিভাগ এর পক্ষে বেশ কিছু প্রমাণ জব্দ করেছে বলে জানায়। তারা এটা প্রমাণের খুব কাছাকছি যে মাইকেল এ বছরের শুরুর দিকে তার সন্তানের পরিচারিকা গ্রেস ররামবাকে লস এঞ্জেলেসে বিয়ে করেন। একটি সুত্র জানিয়েছে, গ্রেস এর সঙ্গে মাইকেলের সম্পর্ক খুবই বন্ধুত্বপূর্ণ ছিল। গ্রেস যে কোনো সমস্যায় মাইকেলকে আগলে রেখেছে। এমনকি ২০০৫ সালে মাইকেলের বিরুদ্ধে শিশু নিগ্রহের মামলার সময়ও গ্রেস তার পাশে থেকেছে। ঘটনা যদি সত্যি হয় তাহলে এটি মাইকেল জ্যাকসনের তৃতীয় বিয়ে। এর আগে তিনি ড্যাবি রো এবং লিসা মেরি প্রিসলিকে বিয়ে করেন। বিডিনিউজটুয়ন্টিফোরডটকম/এমডিএস/ এমআইআর/ ১৩৪৩ ঘ