২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাপ্পী লাহিড়ী ও অনু মালিক প্রথমবারের মতো একসঙ্গে

দু'জনই ভারতীয় চলচ্চিত্র জগতে রাজার আসনে আসীন। প্রায় একই সময়েই দুইজন গানের মাধ্যমে এই জগতে প্রবেশ করেছেন। এই সময়কাল তিন দশক হলেও এই দীর্ঘ সময়ে তারা একসাঙ্গে কাজ করেননি। এরা দু'জন বাপ্পী লাহিড়ী ও অনু মালিক। অবশেষে তারা এক সঙ্গে কাজ করছেন সতীশ কৌশিকের 'তেরা সাঙ্গ' ছবিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2007, 03:27 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- দু'জনই ভারতীয় চলচ্চিত্র জগতে রাজার আসনে আসীন। প্রায় একই সময়েই দুইজন গানের মাধ্যমে এই জগতে প্রবেশ করেছেন। এই সময়কাল তিন দশক হলেও এই দীর্ঘ সময়ে তারা একসাঙ্গে কাজ করেননি। এরা দু'জন বাপ্পী লাহিড়ী ও অনু মালিক। অবশেষে তারা এক সঙ্গে কাজ করছেন সতীশ কৌশিকের 'তেরা সাঙ্গ' ছবিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের। ছবিটির আবহ সঙ্গীত করেছেন সুরকার বাপ্পী লাহিড়ী। অন্যদিকে গানগুলোর সুর করেছেন অনু মালিক। এ প্রসঙ্গে কৌশিক জানান, "আমরা 'তেরে সাঙ্গ' ছবির আবহ সঙ্গীতের জন্য বাপ্পীদাকে চাচ্ছিলাম। কারণ তিনি আমার সহ-প্রযোজক অনুপম খেরের 'ম্যাইনে গান্ধি কো নাহি মারা' ছবিটির চমৎকার আবহ সঙ্গীত করেছেন। কিন্তু এই ছবিটির গান নিয়ে বাপ্পীদা কিছু করেননি। সেগুলো সবই অনু মালিকের গান।" সুরকার অনু মালিক বলেন, "বাপ্পী দা শুধু আবহ সঙ্গীত করেছেন। তবে সাতটি গান আমি কম্পোজ ও রেকর্ডিং করেছি। সুতরাং বাপ্পীদার সাথে কম্পোজিশন করেছি এ্টা প্রশ্নাতীত। এমনকি বাপ্পী লাহিড়ী আবহ সঙ্গীতের উপাদানও পেয়েছেন আমার কাছ থেকেই।" কিন্তু এদিকে বাপ্পী লাহিড়ী শোনাচ্ছেন অন্য কথা। তিনি জানান, "আমি কখনোই গানের কম্পোজিশন অন্য কারো সঙ্গে করিনি। আমি এরকম যৌথভাবে কখনো কাজ করিনি। 'তেরা সাঙ্গ' -এ আমি যে আবহ সঙ্গীত করছি এ ব্যাপারে আমরা খুব পরিস্কার ছিলাম। শুধু তাই নয়, আমি এখানে একটা গানও কম্পোজ করেছি।" কিন্তু অনু মালিক দৃঢ়ভাবে বিশ্বাস করেন এই ছবির সব গানই তার কম্পোজ করা। পরিচালক সতীশ কৌশিক জানান, "ছবির শুরুতে ও ছবির শেষে বাপ্পীদার গান বাজানো হবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমডিকে/২১১৮ ঘ.