সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারতের তাজমহলের নির্মান কাহিনী নিয়ে তৈরি হতে যাচ্ছে চলচ্চিত্র। ছবিতে মমতাজ বেগমের ভূমিকায় ঐশ্বরিয়া রাই ও সম্রাট শাজাহানের ভূমিকায় অভিনয় করবেন ব্রিটিশ অভিনেতা বেন কিংসলে। বৃহষ্পতিবার ভারতীয় একটি পত্রিকা জানিয়েছে এ খবর।
মোঘল সম্রাট শাহাজানের স্ত্রী মমতাজ মহল মারা যাওয়ার পর তার স্মরণে ১৬৪৮ সালে বিস্ময়কর এই সমাধিসৌধ নির্মান করেন সম্রাট।
এ প্রসঙ্গে বেন কিংসলে টাইমস অফ ইন্ডিয়াকে জানান, "তাজ মহলের নির্মান নিয়েই ছবিটি তৈরি হবে। তাদের রোমান্স ছাড়াও বছরের পর বছর শাজাহানের অন্তরীন থাকার কাহিনীও উঠে আসবে ছবিতে।"
জীবনের শেষ দিনগুলোতে পুত্র আওরঙ্গজেবের হাতে বন্দী হয়ে ছিলেন শাজাহান। বলা হয় যে, বন্দী অবস্থায় জানালা দিয়ে অপলক নয়নে তাজ মহলের দিকে তাকিয়ে থাকতেন তিনি ঘন্টার পর ঘন্টা।
কিংসলে আরো বলেন, "এর আগে 'দি লাস্ট লিজিয়ন' ছবিতে ঐশ্বরিয়ার সঙ্গে কাজ করেছি আমি। তখন তার সঙ্গে কথা হয়েছে। আমার সঙ্গে এই ছবিতে কাজ করার ব্যাপারে তিনি সহৃদয় সম্মতি দিয়েছেন।"
আগামী বছর যমুনা তীরে আগ্রা শহরে তাজমহলের কাছে ছবির শুটিং শুরু হবে।
এর আগে রিচার্ড অ্যাটেনবারো পরিচালিত 'গান্ধী' ছবিতে মহাত্মা চরিত্রে অভিনয়ের জন্য কিংসলে অস্কার লাভ করেন।
'লাস্ট লিজিয়ন' ছবিতে রাই মীরা চরিত্রে অভিনয় করেন। স
bdnews24