২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'একলব্য' অস্কারে পাঠানো নিয়ে ক্ষোভ বাড়ছে, মুখ খুলছেন জুরিরাও

ভারত থেকে অস্কারে 'একলব্য' ছবিটি পাঠানোর জন্য বলিউডে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিধু বিনোদ চোপড়ার এই ছবি নির্বাচনের কারণে প্রশ্ন উঠেছে নির্বাচকদের সততা ও রুচি নিয়ে। এ কারণে বলিউড চলচ্চিত্র নির্মাতা ও অভিনয় শিল্পীরা বেশ হতাশ। তাদের কারো কারো বক্তব্য, এ রকম ছবি অস্কারের জন্য নির্বাচনের অর্থ হচ্ছে আর্ন্তজাতিক দর্শকদের আসলে কী দেখানো উচিত সে সম্পর্কে নির্বাচকদের কোন ধারনা নেই। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 08:52 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ভারত থেকে অস্কারে 'একলব্য' ছবিটি পাঠানোর জন্য বলিউডে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিধু বিনোদ চোপড়ার এই ছবি নির্বাচনের কারণে প্রশ্ন উঠেছে নির্বাচকদের সততা ও রুচি নিয়ে। এ কারণে বলিউড চলচ্চিত্র নির্মাতা ও অভিনয় শিল্পীরা বেশ হতাশ। তাদের কারো কারো বক্তব্য, এ রকম ছবি অস্কারের জন্য নির্বাচনের অর্থ হচ্ছে আর্ন্তজাতিক দর্শকদের আসলে কী দেখানো উচিত সে সম্পর্কে নির্বাচকদের কোন ধারনা নেই। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'ধর্ম' ছবির নির্মাতা ভাবনা তলওয়ার সরাসরি অস্কার জুরিদের অভিযুক্ত করার পর জুরিদের একজন সিনেমাটোগ্রাফার নাদিম খানও স্বীকার করেন, " আমি মনে করি 'ধর্ম' অস্কারে যাওয়া উচিত ছিল। আমি এই ছবিটার কথা আগে শুনিনি বা এর পরিচালক সম্পর্কেও আমার কোন ধারণা ছিল না। কিন্তু ছবিটা দেখার পর আমি অভিভূত হয়ে যাই। এখন আমি মনে করি এই ছবি ছাড়া অন্য কোন ছবিই ভারত থেকে অস্কারে যাওয়া উচিত নয়। তবে জুরিদের ভোটে 'ধর্ম' পেয়েছে ৫ ভোট আর 'একলব্য' পেয়েছে ৬ ভোট, সমস্যা এটাই। কেন এমন হলো আামি জানি না। কিন্তু জুরি বোর্ডের সদস্য হিসেবে আমার বিবেক বলে এই অবিচার হতে দেওয়া ঠিক হবে না।" খান আরও বলেন, "জুরিদের একজন শুরু থেকেই একলব্যের ব্যাপারে প্রচারণা চালিয়ে আসছিল। এমনকি তখনো আমরা সবাই ছবিগুলো দেখে উঠতে পারিনি। আমি নিশ্চিত যে একলব্যের ব্যাপারে পক্ষপাতিত্ব হয়েছে যা খুবই দুঃখজনক। আমি এটাও বুঝতে পারছি না যে এখন এই ভুল আমরা শুধরে নিচ্ছি না কেন?" জানা গেছে, এ বছর এই ছবি নির্বাচক দল মাত্র ১০ টি ছবি দেখেছিলো। ১০ টি ছবি দেখে নির্বাচকদল দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল বিনোদ চোপড়ার 'একলব্য'কে মনোনয়ন দিলে, আরেকদল নতুন পরিচালক ভাবনা তালওয়ারের 'ধর্ম' নির্বাচনের দাবী জানায়। জুরি বোর্ডের সভাপতি বিনোদ পান্ডে স্বীকার করেন, "ছবি নির্বাচনের সময় আরো বেশ কিছু উপাদান আলোচনায় প্রভাব ফেলেছে। কিন্তু আমি আন্তরিক ভাবেই মনে করি 'ধর্ম' আমাদের জন্য অস্কার নিয়ে আসতে পারে। দুর্ভাগ্যজনকভাবে, আমি সম্মলিত মতামতের বদলে একজনের মতামতকে গুরুত্ব দিয়েছি।" এই নির্বাচন কমিটিতে বিনোদ পান্ডে ছাড়াও আরো অনেকেই ছিলেন। তার মধ্যে নির্মাতা সুধীর মিশ্র, লেখক ও গীতিকার জালিস শেরওয়ানী, সিনেমাটোগ্রাফার নাদিম খান, নির্মাতা অনিল শর্মা, চিত্র সম্পাদক রঞ্জিত, সংগীত পরিচালক রবি শর্মা, পরিচালক বিজয় কল্যানী উল্লেখযোগ্য। 'একলব্য'কে অস্কারের জন্য নির্বাচন করায় গোটা বলিউড জুড়েই ক্ষোভ দেখা দিয়েছে। পরিচালক ও অভিনেতারাও তাদের ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। পরিচালক অপর্ণা সেন বলেন, "একলব্য' আমি দেখিনি। কিন্তু আমি অস্কারের পাঠানোর জন্য চাই বুদ্ধদেব দাশগুপ্তের 'কালপুরুষ', বা শাহজী করুণের 'পিরাবি' কিংবা অরিন্দম হ্যাংম্যানের 'টেল' এর মতো ছবি। মেইনস্ট্রিমের হিন্দি ছবিই ভারতের একমাত্র ছবি এমন দাবি কে করেছে ? অভিনেতা মনোজ বাজপেয়ী বলেন, "বিধু বিনোদ চোপড়া একজন অসাধারণ নির্মাতা। তবু আমার মনে হয় অস্কারে পাঠানোর জন্য 'ধর্ম' বা '১৯৭১' কে বিবেচনা করা উচিত।" অভিনেতা অনুপম খের বলেন, "কী! একলব্য অস্কারে যাচ্ছে? আমি এটা বিশ্বাস করি না। এর চেয়ে 'চাক দে ইন্ডিয়া' অনেক ভালো ছিলো।" অভিনেতা সাজিদ খান বলেন, "আমার মনে হয় না একাডেমি অব মোশন পিকচার্স আটর্স এন্ড সায়েন্স এটা গ্রহন করবে।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৪৪৪ ঘ