২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের রূপালি জগতে আসছেন বাইচুং!

ক্রিকেট তারকা হিসেবে অজয় জাদেজা, বিনোদ কাম্বলিসহ অনেকেই বলিউডে অভিনয় করেছেন। একই ধারায় ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়াও বলিউডে অভিনয়ে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। মাঠের এ তারকা ছোটখাট চরিত্রে হলেও বলিউডেই অভিনয় করতে চান। তার এ চাওয়াটা স্বাভাবিক, কারন মাঠে বরাবরই আক্রমণাত্মক বাইচুং সবসময়ই বড় মঞ্চের তারকা। এর আগে দক্ষিন এশিয়ার একমাত্র ফুটবলার হিসেবে তিনি ইউরোপের লীগে খেলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2007, 06:38 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

মুম্বাই, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোডটকম/রয়টার্স) -- ক্রিকেট তারকা হিসেবে অজয় জাদেজা, বিনোদ কাম্বলিসহ অনেকেই বলিউডে অভিনয় করেছেন। একই ধারায় ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক বাইচুং ভুটিয়াও বলিউডে অভিনয়ে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। মাঠের এ তারকা ছোটখাট চরিত্রে হলেও বলিউডেই অভিনয় করতে চান। তার এ চাওয়াটা স্বাভাবিক, কারন মাঠে বরাবরই আক্রমণাত্মক বাইচুং সবসময়ই বড় মঞ্চের তারকা। এর আগে দক্ষিন এশিয়ার একমাত্র ফুটবলার হিসেবে তিনি ইউরোপের লীগে খেলেছেন। হালে বলিউড চলচ্চিত্র নির্মাতারা কেবল ক্রিকেট তারকাদেরকেই ছবিতে অভিনয় করিয়ে দর্শক টানার চেষ্টা করেছেন। কিন্তু এবার একজন ফুটবলার বেছে নিয়ে নির্মাতারা ব্যতিক্রম তৈরি করতে পারেন। নেহরু কাপ জেতার ফলে বাইচুংও এখন ফুটবলের বড় তারকা। ভারতের ক্রিকেট অঙ্গনে অনেক তারকা থাকলেও ফুটবলে তারকা বলতে সবেধন নীলমনি বাইচুংকেই বোঝায়। আর এ সুযোগকে কাজে লাগিয়ে তিনি চলচ্চিত্রে আসতে চাচ্ছেন। কিন্তু যাদের সঙ্গে বাইচুং কাজ করতে চান তাদেরকে অবশ্যই বড় নির্মাতা হতে হবে। বাইচুং জানান, "চলচ্চিত্রে অভিনয়ের বেশ কয়েকটি প্রস্তাব আমি পেয়েছি কিন্তু সেগুলো ভারতের বিভিন্ন অঞ্চলের পরিচালকদের কাছ থেকে। কয়েকটি ছবির পান্ডুলিপি বেশ ভালোও ছিলো। কিন্তু ছোট চরিত্র হলেও আমি বলিউডের ছবিতেই অভিনয় করতে চাই।" বাইচুং ভুটিয়ার নেতৃত্বে এ বছর আগস্টে ভারত পাঁচ জাতি নেহরু কাপে চ্যাম্পিয়ন হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এমআইআর/ ১২৩২ ঘ