২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিনাতের প্রেমে মরিয়া ছিলেন দেব আনন্দ

বলিউডের 'চির সবুজ নায়ক' দেব আনন্দ বুধবারে প্রকাশিত তার আত্মজীবনীমুলক গ্রন্থে বেশ কিছু ব্যাপারে খোলাখুলি আলোচনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সে সময়ে তার ও জিনাত আমানের প্রেম। এই প্রথম তিনি বললেন, জিনাতের প্রেমে এক সময় তিনি মরিয়া ছিলেন। এক পার্টিতে রাজ কাপুর জিনাতকে হাত দিয়ে জড়িয়ে ধরেছিলো এই দৃশ্য তাকে খুবই মর্মাহত করে। এই ঘটনা পরে তাদের প্রেমে নেতিবাচক প্রভাব ফেলে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2007, 11:15 AM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের 'চির সবুজ নায়ক' দেব আনন্দ বুধবারে প্রকাশিত তার আত্মজীবনীমুলক গ্রন্থে বেশ কিছু ব্যাপারে খোলাখুলি আলোচনা করেছেন। তার মধ্যে একটি হচ্ছে সে সময়ে তার ও জিনাত আমানের প্রেম। এই প্রথম তিনি বললেন, জিনাতের প্রেমে এক সময় তিনি মরিয়া ছিলেন। এক পার্টিতে রাজ কাপুর জিনাতকে হাত দিয়ে জড়িয়ে ধরেছিলো এই দৃশ্য তাকে খুবই মর্মাহত করে। এই ঘটনা পরে তাদের প্রেমে নেতিবাচক প্রভাব ফেলে। খবর ভারতীয় ওয়েবসাইটের। 'রোমান্সিং উইথ লাইফ' বইটিতে দেব আনন্দ আরো লিখেছেন, "ওই দৃশ্য দেখে আমার মন ভেঙ্গে খান খান হয়ে গেলো... আমি পার্টি থেকে সঙ্গে সঙ্গে চলে যেতে চাইলাম। এবং কিছু সময় একা একা শুধু নিজের সঙ্গে কোথাও কাটাতে ইচ্ছা হলো। এভাবে আমার অহংবোধের অবমাননাকে আমি হজম করতে চেষ্টা করছিলাম।" এক সময়ের বলিউডের জনপ্রিয় সেই নায়ক বর্তমানে অশীতিপর। বুধবার ভারতের প্রধান মন্ত্রী মনমোহন সিং দিল্লিতে তাঁর আত্মজীবনী গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বইটিতে দেব আরো বলেছেন, " আমরা প্রেমে পড়ার আগেই আমাদের নিয়ে অনেক রটনা হয়। সে সময় অনেকেই আমাদের প্রেমের গুজব সম্পর্কে পড়তে পছন্দ করতো। তাই জিনাত এবং আমি একসঙ্গে বেশ কিছু ম্যাগাজিন ও সংবাদপত্রের সাথে যোগাযোগ রেখেছিলাম যেন এরকম কিছু না রটে। কিন্তু অবচেতনভাবে আমরা পরষ্পরের প্রেমে পড়ে যাই।' একদিন দেব বুঝতে পারলেন তিনি জিনাতকে পাগলের মতো ভালোবেসে ফেলেছেন। আর মনের এই গোপন কথাটা তিনি জিনাতকে কোন বিশেষ ও আকর্ষনীয় একটি জায়গায় বলতে চেয়েছিলেন। তিনি জানান, "এজন্য আমি জিনাতকে নিয়ে একটি পার্টিতে গেলাম। সেখানে প্রথম যে ব্যক্তিটি জিনাতকে সম্ভাষণ জানালো তিনি ছিলেন মাতাল রাজ কাপুর। তিনি জিনাতের সঙ্গে কথা বলতে বলতে একসময় তাকে জড়িয়ে ধরলেন।" দেব লিখেছেন, "এই কষ্ট আমার মধ্যে এক সময় নরকের মতো যন্ত্রণাদায়ক হয়ে উঠলো। এক সময় বাধ্য হয়ে আমি সম্পর্ক চুকিয়ে ফেলতে বাধ্য হলাম। এটা আমাদের উভয় পক্ষের সম্মতিতেই ঘটেছে।" এরপর দেব আনন্দ জিনাতের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেন। তিনি লিখেছেন, "এরপর আমি খুব তাড়াতাড়ি নিজেকে সরিয়ে নিই। এটা আসলে আমারই চরম ভুল যে আমি একসঙ্গে অনেক কিছু আশা করেছিলাম। তবে সম্পর্ক চুকিয়ে ফেলার পরে আমার মনে জিনাত সম্পর্কে কোন হিংসা বা বিদ্বেষ রাখার কোন প্রয়োজন বোধ করিনি।" "আমার চোখে জিনাত এখনো শুভ্র মন নিয়ে সুন্দর হয়ে বেঁচে আছে।" বলেছেন দেব। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৭০৭ ঘ