২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত থেকে অস্কারে গেল 'একলব্য', বলিউডে অনেকেই নাখোশ

চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচনা করা হয় অস্কার পুরস্কারকে। আর তাই চলচ্চিত্রের সঙ্গে সংশিষ্ট সবাই চায় এই পুরস্কার পেতে। ভারতের বলিউডের নির্মাতা বা অন্যান্যরাও এক্ষেত্রে ব্যতিক্রম নন। তারাও অস্কারের বিদেশী চলচ্চিত্র বিভাগে মনোনয়নের আশায় প্রতি বছর তাদের নির্মিত ছবি জমা দেন। সেই ধারাবাহিকতায় এবছর ভারতীয় কর্তৃপক্ষ অস্কার মনোনয়নের জন্য অমিতাভ বচ্চন অভিনীত 'একলব্য' ছবিটি জমা দিয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2007, 12:29 PM

Updated : 26 Aug 2022, 08:41 PM

সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- চলচ্চিত্রে সর্বোচ্চ সম্মান হিসেবে বিবেচনা করা হয় অস্কার পুরস্কারকে। আর তাই চলচ্চিত্রের সঙ্গে সংশিষ্ট সবাই চায় এই পুরস্কার পেতে। ভারতের বলিউডের নির্মাতা বা অন্যান্যরাও এক্ষেত্রে ব্যতিক্রম নন। তারাও অস্কারের বিদেশী চলচ্চিত্র বিভাগে মনোনয়নের আশায় প্রতি বছর তাদের নির্মিত ছবি জমা দেন। সেই ধারাবাহিকতায় এবছর ভারতীয় কর্তৃপক্ষ অস্কার মনোনয়নের জন্য অমিতাভ বচ্চন অভিনীত 'একলব্য' ছবিটি জমা দিয়েছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার সভাপতি বিনোদ পান্ডে জানান, ১১ সদস্যের জুরি বোর্ড ৪টি চবি থেকে বাছাই করে একলব্যকে অস্কারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একলব্যের কাহিনী আবর্তিত হয়েছে এক রাজরক্ষীকে ঘিরে, ওই রক্ষীর ভূমিকায় অভিনয় করেন অমিতাভ বচ্চন। ছবিতে সাইফ আলী খানও অভিনয় করেছেন। ছবিটি ব্যবসা সফল হয়নি। 'একলব্য' ছবিটির নির্মাতা বিধু বিনোদ চোপড়া এই নির্বাচনে আনন্দিত। এই নিয়ে বিনোদ চোপড়ার ছবি তিন তিনবার একাডেমি এওয়ার্ড বা অস্কার মনোনয়নের জন্য ভারতীয় কর্তৃপক্ষ মনোনীত করল। এর আগে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ১৯৮০ সালে 'এন এনকাউন্টার উইথ ফেসেস' এবং ১৯৮৯ সাথে 'পারিন্দা' ভারতীয় কর্তৃপক্ষ কর্র্তৃক অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তবে এবারের নির্বাচন বলিউডে যথেষ্ট বির্তকেরও জন্ম দিয়েছে। কারণ এই ছবিটি ভারতেই দর্শক টানতে পারেনি। এরকম ফ্লপ একটা ছবি কেন পাঠানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। এ সম্পর্কে এসোসিয়েশন অব মোশন পিকচার এন্ড টিভি প্রোগ্রামস এর সভাপতি পাহলাজ নিহালনি জানান, "জনগন যে ছবি বাতিল করেছে সেটা বিচারকরা নির্বাচিত করে সত্যিই খুব অসম্মানের কাজ করেছেন। আমি এই ছবিটি নির্বাচনের পিছনে কোন যুক্তিই দেখি না; যেখানে 'চাক দে ইন্ডিয়া'র মতো ভালো মানের ছবি আছে।" তিনি ক্ষোভের সঙ্গে আরো জানান, "এটা যদি জুরিদের নিজস্ব পছন্দ হয় তাহলে তাদের এই প্রতিষ্ঠান ছেড়ে চলে যাওয়া উচিত। 'একলব্য' অস্কার মনোনয়ন পাবার উপযোগী নয়। এটা নিশ্চিতভাবেই পক্ষপাতিত্ব। এই লজ্জাজনক নির্বাচন আসলে কিছু নিদিষ্ট মানুষের ছত্রছায়ায় হয়েছে।" তিনি আরো বলেন, "ভারতের চলচ্চিত্র এখন আর্ন্তজাতিকভাবে পরিচিত হতে যাচ্ছে। এ সময় এরকম ভুল সিদ্ধান্ত আমাদের কষ্টের বিনিময়ে অর্জিত সুনাম নষ্ট করবে। এটা আসলে ক্ষমতার অপব্যবহার।" এর আগে ভারতের সত্যজিৎ রায় অস্কারের আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত হন ১৯৯২ সালে। ১৯৮২ সালে রিচার্ড অ্যাটেনবারোর 'গান্ধী' ছবির ডিজাইনার ভানু আথাইয়া অস্কার লাভ করেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৮২২ ঘ