২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুরু হতে যাচ্ছে 'ঝলক দিখলা যা'র দ্বিতীয় ঝলক

সেপ্টেম্বর ২৮ তারিখ থেকে ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হতে যাচ্ছে 'ঝলক দিখলা যা' দ্বিতীয় পর্ব বা সিজন ২। দিনটি পড়ছে শুক্রবার। এদিকে ২১ সেপ্টেম্বর শুক্রবার থেকে স্টার প্লাসে শুরু হয়েছে 'নাচ বোলিয়ে' তৃতীয় পর্যায় বা সিজন ৩। দুটি নাচের শো'র মধ্যে কোনটি দর্শকদের বেশি আকর্ষণ করবে সেটাই এখন দেখার বিষয়? খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 12:13 PM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সেপ্টেম্বর ২৮ তারিখ থেকে ভারতের সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনে শুরু হতে যাচ্ছে 'ঝলক দিখলা যা' দ্বিতীয় পর্ব বা সিজন ২। দিনটি পড়ছে শুক্রবার। এদিকে ২১ সেপ্টেম্বর শুক্রবার থেকে স্টার প্লাসে শুরু হয়েছে 'নাচ বোলিয়ে' তৃতীয় পর্যায় বা সিজন ৩। দুটি নাচের শো'র মধ্যে কোনটি দর্শকদের বেশি আকর্ষণ করবে সেটাই এখন দেখার বিষয়? খবর ভারতীয় ওয়েবসাইটের। 'নাচ বোলিয়েতে' ১০ তারকা জুটি নৃত্য প্রতিযোগিতায় অংশ নেবেন। আর 'ঝলক দিখাল যা'তে ১২ জন তারকা নাচবেন তাদের পছন্দের কোরিওগ্রাফারের সঙ্গে। 'ঝলক দিখলা যা' নির্মাণ করেছেন সাবেক ভারতীয় হকি গোলরক্ষক মীর রঞ্জন নেজাই যিনি 'চাক দে ইন্ডিয়া' ছবিতে শাহরুখ খানের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন। নেজাই ছাড়া 'ঝলক দিখলা যা'র বাকি ১১ প্রতিযোগিরা হলেন - মিনি মাথুর, মাইকা সিং, সান্দিয়া মিরডাল, সাইরাস, রনিত রয়, সুধা চন্দ্র, সোনালী কুলকার্ণি, আদেশ শ্রীবাস্তব, টাপুর চ্যাটার্জি এবং জয় বনশালি। এই ১২ প্রতিযোগী পারফর্ম করবেন সালসা, সাম্বা, জিভ এবং হিপহপ। অনুষ্ঠানটির উপস্থাপনার ক্ষেত্রেও সনি টিভি ঝলক রয়েছে। গতবারের 'ঝলক দিখলা যা' বিজয়ী মোনা সিং এর সঙ্গে উপস্থাপনায় থাকবেন রোহিত রায়। 'ঝলক' এর বিচারকের আসনগুলো এবার অলংকৃত করবেন নৃত্য এবং অভিনয় শিল্পী উর্মিলা মাটোন্ডকার, জীতেন্দ্র এবং শিমাক দাভোর। প্রতিযোগিতাটি চলবে ১৪ সপ্তাহ ধরে। সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের ভাইস প্রেসিডেন্ট এ্যালবার্ট এ্যালমেইদা জানান, গত বছরে দর্শকদের আগ্রহ দেখেই 'ঝলক দিখলা যা'র দ্বিতীয় আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। 'নাচ বোলিয়ে' আর 'ঝলক দিখলা যা' দুটি শোতেই তারকারা নাচের প্রতিযোগিতা করবেন। আর দর্শক নাচানোর প্রতিযোগিতায় দুটি অনুষ্ঠানের কোনটি টেকে তাও খবরে আসবে আগামী ১৪ সপ্তাহে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭৫৭ ঘ.