সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সনি টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল 'জ্যাসি য্যায়সি কোই নেহি'র মোনা সিং বিয়ে করছেন আগামী বছর। পাত্র করণ ওবেরয়। 'জেসি য্যায়সি'র সেটেই তাদের প্রেম পল্লবিত হয়েছিল। এই যুগল ডেটিং করেছেন বছর ধরে। এখন সময় এসেছে আনুষ্ঠানিকতা সেরে নেবার। করণ বলেছেন, আমরা চেষ্টা করছি আগামী বছরেই সাতপাকে বাঁধা পড়তে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
বিয়েটা এ বছরেই সেরে ফেলা যেতো। কিন্তু, করণ জানান, "এখন আমরা দুজনেই ব্যস্ত আমাদের কাজ নিয়ে। ফোনেই একে অপরের সঙ্গে যতোটা সম্ভব যোগাযোগ রাখি। তবে সম্ভব হলে অবশ্যই এক সঙ্গে সময় কাটাই। আমরা দুজনেই এখন কঠোর পরিশ্রম করছি ক্যারিয়ার গড়তে।"
স
bdnews24