২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলচ্চিত্রের চেয়ে বিজ্ঞাপনের কাজ কঠিন : অভিষেক

বলিউড তারকা অভিষেক বচ্চন জিন্স প্যান্টের নতুন আইটেম 'ফ্লাইং মেশিন' এর ব্রান্ড এম্বাসেডর হয়েছেন। এই নতুন জিন্সের জন্য বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে গিয়ে বলিউড তারকা মন্তব্য করেছেন, "চলচ্চিত্রে অভিনয় করার চেয়ে বিজ্ঞাপন চিত্রে কাজ করা তুলনামূলভাবে কঠিন।" খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2007, 05:23 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

মুম্বাই, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড তারকা অভিষেক বচ্চন জিন্স প্যান্টের নতুন আইটেম 'ফ্লাইং মেশিন' এর ব্রান্ড এম্বাসেডর হয়েছেন। এই নতুন জিন্সের জন্য বিজ্ঞাপন চিত্রে অংশ নিতে গিয়ে বলিউড তারকা মন্তব্য করেছেন, "চলচ্চিত্রে অভিনয় করার চেয়ে বিজ্ঞাপন চিত্রে কাজ করা তুলনামূলভাবে কঠিন।" খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। অভিষেক বলেন, "আমি মনে করি বিজ্ঞাপন চিত্রে কাজ করাই বেশি কঠিন। কারন বিজ্ঞাপন চিত্রে যা বলার তা দু মিনিটের মধ্যে বলতে হবে বা ফুটিয়ে তুলতে হবে। অথচ চলচ্চিত্রে পুরো তিন ঘন্টা সময় পাওয়া যায়। তারপরও আমি বিজ্ঞাপন চিত্রে কাজ করতে পছন্দ করি।" তিনি আরো বলেন, "ফ্লাইং মেশিন আমার জন্য একটা বড় চ্যালেঞ্জ। কারন এ নতুন পণ্যটিকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। তবে আমি এ ব্যাপারে পুরোপুরি আশাবাদী।" বিজ্ঞাপনের নির্মিতি প্রসঙ্গে উচ্ছ্বসিত অভিষেক বলেন, "তরুন নির্মাতাদের সঙ্গে কাজ করতে পেরে আমি খুবই খুশি। এসব নির্মাতাদের অনেকেই এখন চলচ্চিত্র নির্মান করছেন। প্রদীপ সরকার তাদেরই একজন। স