সেপ্টেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এক কন্যা সন্তানের মা হলেন সালমা হায়েক। সালমা হায়েক ও তার পার্টনার ফ্রাঁসোয়া অরি পিনাল্ট উভয়েই নবজাতকের নাম রেখেছেন ভ্যালেন্টিনা পালোমা পিনাল্ট। খবর মার্কিন ওয়েবসাইটের।
কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর খবরটি নিশ্চিত করেন হায়েকের মুখপাত্র। তিনি জানান, " হায়েক আনন্দে ভাসছেন। মা ও মেয়ে দু জনেই সুস্থ আছেন।" এর বেশি আর কিছু জানাননি তিনি।
হায়েকের এটাই প্রথম সন্তান। তার ফরাসী প্রেমিক অবশ্য এর আগে একাধিকবার বাবা হয়েছেন। পিনাল্টের আগের ঘরে দুটো সন্তান রয়েছে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৫৫৩ ঘ
bdnews24