২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অল্পের জন্য বেঁচে গেলেন অপর্ণা সেন

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অপর্ণা সেন। সুন্দরবনে 'দ্যা জাপানিজ ওয়াইফ' ছবির শুটিং করতে গিয়ে মর্মান্তিক এক দূর্ঘটনার শিকার হন এই ভারতীয় অভিনেত্রী ও পরিচালক। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2007, 09:58 AM

Updated : 26 Aug 2022, 08:40 PM

সেপ্টেম্বর ২২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন অপর্ণা সেন। সুন্দরবনে 'দ্যা জাপানিজ ওয়াইফ' ছবির শুটিং করতে গিয়ে মর্মান্তিক এক দূর্ঘটনার শিকার হন এই ভারতীয় অভিনেত্রী ও পরিচালক। খবর ভারতীয় ওয়েবসাইটের। ম্যানগ্রোভ বনে পাশাপাশি দুটো নৌকায় শুটিং করছিলেন সেন। শুটিংয়ে অংশ নিয়েছিলেন রাহুল বোস এবং রাইমা সেন। এর মধ্যে হঠাৎ পরিচালক অপর্ণা সেনকে বহন করা নৌকাটি গেল উল্টে! অপর্ণা গিয়ে পড়লেন কাঁটার মত শিকড়গুলোর (শ্বাসমুল) ওপর। প্রোডাকশনের এক ছেলে অপর্ণাকে মুক্ত করেন পিঠে গেঁথে যাওয়া কাঁটা থেকে। ভাগ্যক্রমে বেঁচে যাওয়ার কথা জানা অপর্ণা সেন। শিকড় খুব বেশি ভিতরে ঢুকে গেলে তা প্রাণঘাতী হতে পারতো। যাই হোক, শুটিং কিন্তু ছেড়ে আসেননি অপর্ণা! অবকাঠামোগত অসুবিধা এবং ভয়ানক গরমেও প্রাকৃতিক আলোতেই শুটিংয়ের কাজ সেরে ফিরে এসেছেন কোলকাতায়। আঘাত সেরে উঠলেই অপর্ণা শুরু করবেন তাঁর আত্মজীবনী লেখার কাজ। আত