সেপ্টেম্বর ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডে একইসঙ্গে নন্দিত এবং নিন্দিত সালমান। চড়া মেজাজের জন্য ব্যাডবয় হিসেবেও পরিচিত এই সুঠাম দেহী নায়ক। হরিণ শিকার মামলায় কারাবন্দী হওয়ার পর জামিনে জেল থেকেও বেরিয়ে এলেও আবারও আপদ কড়া নাড়লো সালমান খানের দরজায়। গনেশ পূজা উদযাপনের দায়ে একটি মুসলিম সংগঠন ফতোয়া জারী করেছে সালমানের বিরুদ্ধে। খবর ভারতীয় ওয়েবসাইটের।
গনেশ পূজা উৎসব চলাকালে মুসলিম খান পরিবার গনেশ মূর্তিকে ঘিরে নেচে গেয়ে ব্যাপকভাবে পূজা অর্চনা করে। হেলেনের সঙ্গে নাচে পা মিলাতে সালমানও বাদ পড়েননি।
গনেশ মূর্তি বিসর্জনের উৎসবমূখর দৃশ্যটাও ছিল দেখবার মতো। বিসর্জনের সেই শোভাযাত্রায় খান পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নাচের আনন্দ বিপরীত রূপ ধারণ করলো যখন দারুল- ইফতা
bdnews24