২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ঝলক দিখলা যা - ট'ুতে মোনা সিং

সনি টেলিভিশনের জনপ্রিয় নাচের অনুষ্ঠান 'ঝলক দিখলা যা'র দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে খুব শিঘ্রই। এবারের 'ঝলক দিখলা যা-ট'ু অনুষ্ঠানটি শুরুতেই বেশ ঝলক দেখিয়েছে। কথা ছিল শ্বেতা সলভি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন কর্তৃপক্ষ। এবার অনুষ্ঠান উপস্থাপনা করবেন মোনা সিং। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 11:35 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

১৮ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সনি টেলিভিশনের জনপ্রিয় নাচের অনুষ্ঠান 'ঝলক দিখলা যা'র দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে খুব শিঘ্রই। এবারের 'ঝলক দিখলা যা-ট'ু অনুষ্ঠানটি শুরুতেই বেশ ঝলক দেখিয়েছে। কথা ছিল শ্বেতা সলভি অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলেছেন কর্তৃপক্ষ। এবার অনুষ্ঠান উপস্থাপনা করবেন মোনা সিং। খবর ভারতীয় একটি ওয়েবসাইটের। সলভি নিজেই জানিয়েছেন, "জানিনা কী এমন ঘটেছে যে জন্য বাদ পড়তে হলো আমাকে। যাই হোক মাঝে মাঝে এমন কিছু ঘটে যখন কিছু করার থাকে না।" গত বছর সালভি এবং মোনা সিং দুজনেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন ঝলক দিখলা যা'র প্রথম পর্বে। নাচের দক্ষতা দিয়ে মাধুরী দীক্ষিতেরও মন জয় করেছিলেন সলভি। কিন্তু সবাইকে অবাক করে শেষতক পুরস্কার জিতে নেন মোনা সিং। কারন হিসেবে সবাই বলেছেন নাচের প্রতি মোনার একাগ্রতা এবং কঠোর পরিশ্রমের কথা। এবারের ঝলক দিখলা যা উপস্থাপনার জন্য প্রথমে অর্চনা পুর্না সিং এবং পারমিত শেঠীকে দায়িত্ব দেয়া হয়। পরে তাদের দুজনকেই রোহিত রায়ের সঙ্গে সহ উপস্থাপক করা হয় শ্বেতা সলভিকে। কিন্তু সবাইকে অবাক করে হঠাৎ করেই উপস্থাপক হিসেবে সালভির পরিবর্তে মোনা সিংকে নেয়া হয়। কারন হিসেবে বলা হয়েছে, মোনাকে সলভির চেয়ে অনেক আন্তরিক এবং দর্শকবান্ধব মনে হয়। একারণেই শেষ মুহুর্তে এ পরিবর্তন আনা হয়েছে। রোহিত অবশ্য বলেছেন, "আমি এ পরিবর্তনে শঙ্কিত । এখন দেখা যাক অনুষ্ঠান কিভাবে এগিয়ে যায়।" মোনা এ ব্যাপারে কোন মন্তব্য করেননি। প্রথম পর্বের অনুষ্ঠানে যারা বিচারক ছিলেন, যেমন সঞ্জয় লীলা বনশালি, ফারাহ খান ও শিল্পা শেঠী, এরা কেউই এবার বিচারক হতে রাজী হননি। এ পর্যন্ত বিচারক হিসেবে নিশ্চিত করা গেছে উর্মিলা মাটোন্ডকারকে। তার সঙ্গে থাকতে পারেন শিয়ামাক দাবার ও আরো একজন। হতে পারেন মিনি মাথুর, সাইরাস, মাইকা, সোনালী কুলকার্নি বা অন্য কেউ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/ ১৭২৯ ঘ