২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শুটিংয়ের জন্য প্রস্তুত সঞ্জয় দত্ত

সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৭ সেপ্টেম্বর ফের জেলে ঢোকার কথা সঞ্জয়ের। কিন্তু সেদিকে ভ্র"ক্ষেপ নেই সঞ্জুবাবার। জামিন পাওয়ার পর থেকে বেশ কিছুদিন আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আবার ফিরে আসছেন তিনি চিরপরিচিত ছবির সেটে। ইতিমধ্যে মুম্বাইয়ে 'আলীবাগ' ছবির একটা শুটিংয়ের পরিকল্পনা করেছেন। কারাবরণ করার পর এটাই হবে তার প্রথম শুটিং। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2007, 10:54 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সেপ্টেম্বর ২০ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৭ সেপ্টেম্বর ফের জেলে ঢোকার কথা সঞ্জয়ের। কিন্তু সেদিকে ভ্র"ক্ষেপ নেই সঞ্জুবাবার। জামিন পাওয়ার পর থেকে বেশ কিছুদিন আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করে আবার ফিরে আসছেন তিনি চিরপরিচিত ছবির সেটে। ইতিমধ্যে মুম্বাইয়ে 'আলীবাগ' ছবির একটা শুটিংয়ের পরিকল্পনা করেছেন। কারাবরণ করার পর এটাই হবে তার প্রথম শুটিং। খবর ভারতীয় ওয়েবসাইটের। সঞ্জয়ের ঘনিষ্ঠ বন্ধুৃ সঞ্জয় গুপ্ত জানান, "সঞ্জয় মুম্বাইয়ে 'আলীবাগ' সিনেমার শুটিং শুরু করবেন।" তিনি ভারতের গোয়া থেকে আরো জানান, "আমি এখন গোয়ায় সঞ্জয়কে বাদ দিয়েই আলীবাগের শুটিং করছি। তবে সঞ্জয় তার কাজ শেষ করার জন্য মুম্বাইয়ে আমাদের সাথে যোগ দেবে।" উল্লেখ্য, আলীবাগ সিনেমায় সঞ্জয় দত্তই মুল চরিত্র। তাই সঞ্জয় ছাড়া সেটা শেষ করা সম্ভব নয়। এদিকে চিত্র নির্মাতা বান্টি ওয়ালিয়া 'লামহে' নামে নতুন আরেকটি ছবি বানাতে যাচ্ছেন। এখানেও সঞ্জয়কে কেন্দ্রীয় চরিত্রে রাখা হয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করছে সঞ্জয়ের মামলার গতিপ্রকৃতির উপর। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এই ছবির কাজ শুরু হবে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/এমআইআর/১৬৫০ ঘ