সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত ' শত্র" শত্র" খেলা' ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে জিনাত সানু স্বাগতার। ছবিটিতে স্বাগতা অভিনয় করেছেন জনপ্রিয় নায়ক মান্নার বিপরীতে। ছবির অন্য নায়িকা মৌসুমী। স্বাগতা মিনিপর্দায় নিয়মিত অভিনয় করেন।
'যুদ্ধ মানে শত্র" শত্র" খেলা/ যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা।' কবি নির্মলেন্দু গুণের জনপ্রিয় এ কবিতা অবলম্বনে ছবিটি নির্মান করেছেন পরিচালক জয়নাল আবেদীন।
চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে স্বাগতা বলেন, "মৌসুমী আপুর উৎসাহে আমার চলচ্চিত্রে আসা। আপুর সঙ্গে 'সুখের লাগিয়া' ধারাবাহিক নাটকটি করতে গিয়ে চলচ্চিত্রে কাজ করার ব্যাপারে তার কাছ থেকে পরামর্শ পাই। চলচ্চিত্রে আমার নিয়মিত হওয়া নির্ভর করছে এ ছবিটির সফলতার উপর। দর্শকরা আমাকে পছন্দ করলে তবেই চলচ্চিত্রে নিয়মিত হব।"
২০০৫ সালে 'ইউ গট দ্য লুক' এর শীর্ষ বিজয়ী স্বাগতা ছোটপর্দায় বিজ্ঞাপন ও নাটকে সমান তালে কাজ করে চলছেন। প্রাণ কোলা, কোকোলা নুডলস, স্ট্যান্ডার্ড চার্টাড ব্যাংক, গ্রামীন ফোন প্রভৃতি বিজ্ঞাপনে রয়েছে তার সরব উপস্থিতি।
'রুদ্র ও রোদেলা কাব্য', 'একজন শানুর গল্প', 'গৃহ জামাতাগণ', 'গরুচোর', 'বাপ বেটা সেইম সাইড' ইত্যাদি একক নাটক ছাড়াও ধারাবাহিক নাটক এক জনমে, সুখের লাগিয়া প্রভৃতি নাটকে অভিনয় করেছেন স্বাগতা। ঈদের জন্য নির্মিত বেশ ক'টি নাটকে স্বাগতা কাজ করছেন। মাতিয়া বানু শুকুর নির্মানাধীন নতুন ধারাবাহিক ' টু লেট' এ উল্লেখযোগ্য একটি চরিত্রে অভিনয় করছেন স্বাগতা।
বাংলাভিশনে স্বাগতার উপস্থাপনায় নিয়মিত প্রচারিত হচ্ছে পুরোনা দিনের বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান ' সিনে বিট সাদাকালো।'
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭০৪ ঘ
bdnews24