২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অদ্ভূতুড়েতে এবার আসছেন সঙ্গীতশিল্পী টুটুল ও মুন্নি

সঙ্গীতশিল্পী মেহেরিন ও রন্ধনবিশেষজ্ঞ সিদ্দিকা কবিরের পর এবার 'অদ্ভূতুড়ে' নাটকে অভিনয় করতে আসছেন সংগীত জগতের দুই খ্যাতিমান তারকা এসআই টুটুল ও দিনাত জাহান মুন্নি। দুজনেই সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন নাটকটিতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2007, 06:50 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সঙ্গীতশিল্পী মেহেরিন ও রন্ধনবিশেষজ্ঞ সিদ্দিকা কবিরের পর এবার 'অদ্ভূতুড়ে' নাটকে অভিনয় করতে আসছেন সংগীত জগতের দুই খ্যাতিমান তারকা এসআই টুটুল ও দিনাত জাহান মুন্নি। দুজনেই সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করবেন নাটকটিতে। ১৯ ও ২০ সেপ্টেম্বর প্রচারিত ৩৭ ও ৩৮তম পর্বে দেখা যাবে তাদের। ওই পর্ব দুটির কাহিনী অনেকটা এরকম : ভূত মহিন (বাবু) ও ঝুমুরের (কান্তম) ওপর আছর করেছে। ফলে ঝুমুরের চরিত্র গেছে বদলে। এবার সে তার স্বামীর পরিবেশ আন্দোলনে শরিক হয়েছে। সে পরিবেশের গান লিখে দিয়েছে শিল্পীকে। সেই গানের জন্যেই টুটুলের কাছে যায় রন্টু ও দুলাভাই। বড়ভাবী তৃণাও (দিতি) গানে অংশ নেন। গান করার জন্য খুবই রেওয়াজ করে তারা। বিউটি পার্লারে যাচ্ছে গানের ভিডিওতে অংশ নেবার জন্য সাজগোজ করতে। কিন্তু প্রকল্পের অর্থদাতারা বলে দিয়েছে খ্যাতিমান শিল্পী নিতে হবে। তাই দিনাত জাহান মুন্নির কাছে যায় দুলাভাই আর রন্টু। আনিসুল হকের লেখা ও তাহের শিপনের পরিচালনায় চ্যানেল আই'র জনপ্রিয় ধারাবাহিক নাটক 'অদ্ভূতুড়ে' ১৯ সেপ্টেম্বর (৩৭তম) পর্ব থেকে প্রচার হবে সপ্তাহে তিন দিন। যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাত ৮-২০ মিনিটে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঈশিতা, শাহেদ, শোয়েব, নাফিজা, কান্তম হাসান, ফজলুর রহমান বাবু, দিতি, আল মামুন, দিলারা জামান, আমিরুল হক চৌধুরী, আবুল কাশেম প্রমুখ। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১২৪২ ঘ