২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রচন্ড জ্বর নিয়ে অপি করিম হাসপাতালে

ঈদের জন্য নির্মিত একক নাটক 'তুমি আছ তাই' এবং টেলিফিল্ম 'প্রজাপতি মন' এর শুটিংয়ে কক্সবাজার গিয়ে জ্বরে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা অপি করিম। এরই ধারাবাহিকতায় ১৩ই সেপ্টেম্বর প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন অপি করিম। বর্তমানে এ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2007, 11:19 AM

Updated : 26 Aug 2022, 08:38 PM

সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদের জন্য নির্মিত একক নাটক 'তুমি আছ তাই' এবং টেলিফিল্ম 'প্রজাপতি মন' এর শুটিংয়ে কক্সবাজার গিয়ে জ্বরে আক্রান্ত হন জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা অপি করিম। এরই ধারাবাহিকতায় ১৩ই সেপ্টেম্বর প্রচণ্ড জ্বর নিয়ে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন অপি করিম। বর্তমানে এ হাসপাতালে তার চিকিৎসা চলছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় টাইফয়েড হয়েছে বলে ধারনা করা হচ্ছে। আজ কিংবা আগামীকালের মধ্যে আরও কিছু পরীক্ষা করা হবে। সেসব পরীক্ষার রিপোর্ট দেখে তার চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করবেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুস্থতার জন্য বেশ ক'দিন হাসপাতালে থাকতে হবে তাকে। এরমধ্যে কোনরকম কাজ করা চলবে না। এসব তথ্য জানিয়ে অপি করিমের মা মেয়ের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। অপি করিম হাসপাতালে ভর্তি হওয়ার পর অভিনেতা মাহফুজ আহমেদ, নাট্যপরিচালক চয়নিকা চৌধুরীসহ অনেকেই তাকে হাসপাতালে দেখতে গিয়েছেন। একক নাটক 'তুমি আছ তাই' এবং টেলিফিল্ম 'প্রজাপতি মন' নাটক ও টেলিফিল্মটির নির্মাতা নরেশ ভূইয়া। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৭১৫ ঘ