২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের লাক্স সুন্দরীরা প্রথমবারের মতো বিজ্ঞাপনে

এবারের লাক্স-চ্যানেল আই শীর্ষ চার সুন্দরী মিম, আলভী, ফারিয়া ও রাহা প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2007, 03:28 PM

Updated : 26 Aug 2022, 08:37 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবারের লাক্স-চ্যানেল আই শীর্ষ চার সুন্দরী মিম, আলভী, ফারিয়া ও রাহা প্রথমবারের মতো বিজ্ঞাপনে অভিনয় করতে যাচ্ছেন। ইউনিলিভারের পণ্য ক্লোজআপের নির্মিতব্য নতুন বিজ্ঞাপনটিতে মডেল হচ্ছেন তারা। বিজ্ঞাপনটি নির্মান করবেন মোস্তফা সরয়ার ফারুকী। খুব শীঘ্রই শুরু হবে বিজ্ঞাপনটির নির্মাণকাজ । বিজ্ঞাপনটিতে কাজ করাকে প্লাটফরম হিসেবে দেখছে চারজনই। এবারের সুপারস্টার মিমের বলেন, 'আমার জীবনে অনেক বড় পাওয়া এটি। স্বপ্নের মতন কাজ এটি। আমার লক্ষ্যে পৌছাঁতে বিজ্ঞাপনটি আমাকে সাহায্য করবে অনেক।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/২১০৩ ঘ.