২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি রকস্টারর্স বিজয়ী হলো 'পাওয়ার সার্জ'

ঢাকার থ্র্যাশ মেটাল ব্যান্ড 'পাওয়ার সার্জ' দেশের প্রথম ডিরকস্টারস ব্যান্ডের খেতাব জিতে নিয়েছে। গ্রামীন ফোনের তারুণ্যের ব্রান্ড ডিজুস আয়োজিত 'ডিরকস্টারস ২' এর চূড়ান্ত পর্বে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল পাঁচটি ব্যান্ড দল । চার মাস ধরে চলা এ প্রতিযোগিতায় সেরা ছয় ব্যান্ড হিসেবে বর্তমান, দৃক, দৌড়, এক্লিপ্স, পাওয়ার সার্জ এবং রেডিও অ্যাকটিভ অংশ নেয় চুড়ান্ত পর্বে । পাওয়ার সার্জ থ্র্যাশ মেটালধর্মী ব্যান্ড। তারা বাংলাদেশে থ্র্যাশ মেটালকে জনপ্রিয় করে তুলতে চায়। ব্যান্ডের তরুণ গায়করা দেশের রক মিউজিকে ইতিমধ্যেই ভাল প্রভাব সৃষ্টি করেছে। মঞ্চে তাদের উপস্থিতি অত্যন্ত শক্তিশালী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2007, 01:19 PM

Updated : 26 Aug 2022, 08:36 PM

ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঢাকার থ্র্যাশ মেটাল ব্যান্ড 'পাওয়ার সার্জ' দেশের প্রথম ডিরকস্টারস ব্যান্ডের খেতাব জিতে নিয়েছে। গ্রামীন ফোনের তারুণ্যের ব্রান্ড ডিজুস আয়োজিত 'ডিরকস্টারস ২' এর চূড়ান্ত পর্বে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল পাঁচটি ব্যান্ড দল । চার মাস ধরে চলা এ প্রতিযোগিতায় সেরা ছয় ব্যান্ড হিসেবে বর্তমান, দৃক, দৌড়, এক্লিপ্স, পাওয়ার সার্জ এবং রেডিও অ্যাকটিভ অংশ নেয় চুড়ান্ত পর্বে । পাওয়ার সার্জ থ্র্যাশ মেটালধর্মী ব্যান্ড। তারা বাংলাদেশে থ্র্যাশ মেটালকে জনপ্রিয় করে তুলতে চায়। ব্যান্ডের তরুণ গায়করা দেশের রক মিউজিকে ইতিমধ্যেই ভাল প্রভাব সৃষ্টি করেছে। মঞ্চে তাদের উপস্থিতি অত্যন্ত শক্তিশালী। প্রথম ডিরকস্টারস ব্যান্ড হবার সুবাদে পাওয়ার সার্জ পেয়েছে ক্রেস্ট ও সার্টিফিকেটসহ নগদ পাঁচ লাখ টাকা, ডিজুসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হবার সুযোগ, ব্যান্ডের সব সদস্যের জন্য সনি এরিকসন ডব্লিউ৮৮০র হ্যান্ডসেট, বামবার সদস্যপদ, জি সিরিজের সঙ্গে মিউজিক অ্যালবামের চুক্তি এবং ট্রেন্ডজের পোশাক। বিচারকদের ভোট, হাজার হাজার এসএমএস এবং দেশ-বিদেশের অসংখ্য মানুষের অনলাইন ভোটের মাধ্যমে ডিরকস্টারস ২ এর বিজয়ী নির্বাচন করা হয়েছে। বিচারকদের ৫৫.৬৩ শতাংশ আর দর্শকদের এসএমএসে ৩৪.৩৬ শতাংশ ভোট ছিল পাওয়ার সাজের্র পক্ষে। অন্যদিকে বিচারকদের ৫৫.৩৩ শতাংশ ও দর্শকদের এসএমএসে ১৭.৬৮ শতাংশ ভোট পেয়ে 'রেডিও অ্যাকটিভ' হয়েছে দ্বিতীয়। দর্শকদের পাঠানো এসএমএস থেকে প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ব্যয় করা হবে। এসএমএসের মাধ্যমে অর্জিত হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/১৮৫৫ঘ.