ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- এবার ঈদে ৮ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে বিটিভি। এ আয়োজনে প্যাকেজের আওতায় বিটিভি ২৬টি নাটক ও ১০টি টেলিফিল্ম প্রচার করবে।
ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন ৩টি করে নাটক প্রচার করা হবে। এবার নাটকের জন্য মোট আবেদন জমা পড়েছিলো ২৫০টি। তা থেকে মাত্র ২৬টি প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। আর বাছাই করা হয়েছে ১০টি টেলিফিল্ম । তবে নির্বাচিত নাটকগুলোই যে প্রচারিত হবে তা নয়; নির্মানের পর প্রচার উপযোগী না হলে বাদ পড়তে পারে যে কোনটিই।
এ লক্ষ্যে নির্বাচিত নাট্য নির্মাতাদের চিঠি দেয়া হয়েছে ৩ সেপ্টেবর। আর নাটক জমাদানের শেষ তারিখ নির্ধারন করে দেয়া হয়েছে ১৩ সেপ্টেবর।
প্রিভিউ কমিটির ছাড়পত্র দেওয়ার পর নাটক ও টেলিফিল্মগুলো বিটিভিতে প্রচার করা হবে। ১০০ নম্বরের মধ্যে গড়ে ৩০ নম্বর পেলে ফেল আর ৬০ নম্বরে প্রথম বিভাগ ও ৮০ নম্বরে স্টার মার্ক ধরা হবে। প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ঈদের দ্বিতীয় দিন থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হিসেবে রাত সাড়ে আটটা, সাড়ে দশটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায় নাটকগুলি প্রচার করা হবে। আর টেলিফিল্ম প্রচারিত হবে ঈদের দ্বিতীয় দিন থেকে বিকাল তিনটায়।
নির্বাচিত ২৬ নাটক
১. আজ জরির বিয়ে, রচনা ও পরিচালনা: হুমায়ূন আহমেদ
২. অতিমানব, রচনা: ইমদাদুল হক মিলন, পরিচালনা: চয়নিকা চৌধুরী
৩. মন যোগ হদয়, রচনা : আনিসুল হক, পরিচালনা : আবুল হায়াত
৪. কয়েদী, রচনা: সরাফ আহমেদ জীবন, পরিচালনা : মোস্তফা সরয়ার ফারুকী
৫. সকাল ডাকে সূর্যকে, রচনা ও পরিচালনা: মোহন খান
৬. দুই ভাই, রচনা ও পরিচালনা: গিয়াসউদ্দিন সেলিম
৭. বউ, রচনা : মমিনুল ইসলাম, পরিচালনা : সালাউদ্দিন লাভলু
৮. রস কষ সিঙ্গারা বুলবুলি, রচনা ও পরিচালনা : ফেরদৌস হাসান
৯. আধাঁরের দীপ শিখা, রচনা: সেলিম আল দীন, পরিচালনা : নঈম ইমতিয়াজ নেয়ামুল
১০. অকূলপুরের বকুল, রচনা: মাসুম রেজা, পরিচালনা: সাঈদুল আনাম টুটুল
১১. রশনাই, রচনা: অয়ন চৌধুরী, পরিচালনা : জাহিদ হাসান
১২. আমরা না এমনই, রচনা: ফারুক হোসেন, পরিচালনা: তাহের শিপন
১৩. মনি বুবু, রচনা: আশরাফ সিদ্দিকী, পরিচালনা: সাজ্জাদ সুমন
১৪. সাকিন, রচনা ও পরিচালনা: গাজী রাকায়েত
১৫. বেলাও শেষ খেলাও শেষ, রচনা: মান্নান হীরা , পরিচালনা: অরুনা বিশ্বাস
১৬. পালা বদল, রচনা ও পরিচালনা: আবু সুফিয়ান
১৭. মিয়া বিবি রাজী, রচনা ও পরিচালনা: মোহাম্মদ হোসেন জেমী
১৮. ছায়া, রচনা ও পরিচালনা: রিয়াজুর রহমান
১৯. বুলো বা, রচনা ও পরিচালনা: মাসুম আজিজ
২০. যে ফুলের গন্ধ নেই, রচনা ও পরিচালনা : কাফী বীর
২১. মন বসন্ত, রচনা : ডি এ তায়েব, পরিচালনা: মাহবুবা শাহরিন
২২. লাল বালিশ, রচনা: আব্দুল হাই দূর্বার, পরিচালনা : সিরাজুল ইসলাম সিরাজ
২৩. অন্তরালে, রচনা: আব্দুল হাকিম মন্ডল, পরিচালনা : মির্জা হাকিম মন্ডল
২৪. ঈদ বিনাস, রচনা ও পরিচালনা : আহমেদ জামান চৌধুরী
২৫. বিষন্ন বর্ষার গান, রচনা : নাসির আহমেদ, পরিচালনা: কামাল খান
২৬. হদয় রাজ্যে তুমি, রচনা ও পরিচালনা: খ ম খুরশিদ
নির্বাচিত ১০ টেলিফিল্ম
১. রুমালী, রচনা: হুমায়ূন আহমেদ, পরিচালনা: শাহজাহান চৌধুরী
২. ভাল থেকো ভালবাসা, রচনা : ইমদাদুল হক মিলন, পরিচালনা :আখতারুজ্জামান
৩. মধুমালা, রচনা: পল্লীকবি জসীমউদ্দিন, পরিচালনা: অনন্ত হীরা
৪. কাঞ্চন রঙ্গ, রচনা ও পরিচালনা: মামুনুর রশীদ
৫. মায়া, রচনা: মাসুম রেজা, পরিচালনা: রাফি আহমেদ
৬. অসমাপ্ত স্বপ্ন, রচনা: অনন্য মামুন , পরিচালনা: সুজাতা আজীম
৭. মোবাইল বাসর, রচনা ও পরিচালনা : মনির হোসেন জীবন
৮. কাল, রচনা ও পরিচালনা : ফাল্গুনী আহমেদ
৯. হদয় বিলাস, রচনা ও পরিচালনা : ফাল্গুনী হামিদ
১০. নিশিকন্যা, রচনা: গোলাম মোস্তফা শিমুল, পরিচালনা : শিল্পী সরকার অপু
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এসএন/২৩০৯ ঘ.
bdnews24