মুম্বাই, ০৮ সেপ্টেম্বর (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সেলিব্রেটি শো 'বিগ ব্রাদার' এর কল্যানে বলিউড তারকা শিল্পা শেঠী পশ্চিমা মিডিয়াতে ভালোই সাড়া ফেলেছিলেন। এবার ০শিল্পা ইউরোপ মাতাবেন নাচ এবং গান দিয়ে। শিল্পার অংশগ্রহনে মিউজিক্যাল শো 'মিস বলিউড' এর প্রিমিয়ার শো'র পর্দা উঠবে বার্লিনে। খবর ভরতীয় একটি ওয়েবসাইটের।
শিল্পার মূখপাত্র ভাগবাগর জানান, ভারতীয় সংস্কৃতি ও চলচ্চিত্রকে পশ্চিমা বিশ্বে জনপ্রিয় করতেই এ শো'র আয়োজন করা হয়েছে। সেপেটম্বরের শেষে অথবা অক্টোবরের পয়লা শো'র অনুষ্ঠিত হতে পারে।
নাচ গানের এ প্যাকেজ বার্লিনের পরে অনুষ্ঠিত হবে ইংল্যান্ড, আমেরিকা এবং অস্ট্রেলিয়াতে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমডিএস/এসএন/১৭২২ ঘ.
bdnews24