২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমি ধন্য ও কৃতার্থ বোধ করছি : সৌমিত্র চট্টোপাধ্যায়

"আমার অভিনীত ছবি নিয়ে যে রেট্রোস্পেকটির এমন ঘটনা এদেশে ঘটছে সে জন্য আমি ধন্য ও কৃতার্থ বোধ করছি।" চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত রেস্ট্রোসপেক্টিভের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে কথাগুলো বললেন সৌমিত্র চট্ট্রোপাধ্যায়। বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রেস্ট্রোস্পেক্টিভটির উদ্ধোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সেপ্টেম্বর ৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- "আমার অভিনীত ছবি নিয়ে যে রেট্রোস্পেকটির এমন ঘটনা এদেশে ঘটছে সে জন্য আমি ধন্য ও কৃতার্থ বোধ করছি।" চলচ্চিত্রম ফিল্ম সোসাইটির উদ্যোগে আয়োজিত রেস্ট্রোসপেক্টিভের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসে কথাগুলো বললেন সৌমিত্র চট্ট্রোপাধ্যায়। বৃহষ্পতিবার সন্ধ্যা ৬ টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে রেস্ট্রোস্পেক্টিভটির উদ্ধোধন করেন শিল্পী মুস্তাফা মনোয়ার। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চলচ্চিত্রমের সাধারন সম্পাদক মুনিরা মোর্শেদ মুন্নী ও নির্বাহী পরিচালত মোরশেদুল ইসলাম। চলচ্চিত্রমের ২৫ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত রেট্রোর পটভূমি তুলে ধরে তারা বলেন, "এতো বড়ো মাপের একজন অভিনেতাকে বাংলাদেশে আনতে পেরে আমরা গর্বিত ও সম্মানিত বোধ করছি।" মোরশেদুল ইসলাম বলেন, "তাকে আনতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি আমরা। সরকারি সহযোগিতার হাত ততটা প্রসারিত ছিল না। তবে অনেক বেসরকারি অনেক সংগঠন আমাদের সাহায্য করেছেন। শেষ পর্যন্ত তিনি যে আসতে পেরেছেন সে জন্য আমরা আনন্দিত।" উদ্ধোধনী বক্তব্যে মুস্তফা মনোয়ার বলেন, "যখন কোলকাতায় আর্ট কলেজের ছাত্র ছিলাম তখন শিশির ভাদুরীর সঙ্গে এক সুদর্শন তরুনের দাপুটে অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলাম। সেই অভিনেতাই সৌমিত্র চট্টোপাধ্যায়। তারপর সত্যজিৎ রায়ের অশনিসংকেতসহ অনেক ছবিতে তার অভিনয় দেখেছি। এরকম একজন কিংবদন্তী আমাদের মাঝে বেঁচে থাকুন অননন্তকাল এটাই প্রার্থনা।" প্রধান অতিথির ভাষণে সৌমিত্র বলেন, "আমি বেশ ক'বার কাজে ও বেড়াতে এসেছি। নৃত্যাঞ্চলের আমন্ত্রণেও এসেছি একবার। কিন্তু এবারের আসা ভিন্ন রকমের। আমার অভিনীত ছবি নিয়ে রেট্রোস্পেক্টিভের এমন ঘটনা যে এদেশে ঘটছে সে জন্য অমি ধন্য কৃতার্থ বোধ করছি।" সৌমিত্র বলেন, "মঞ্চ বা চলচ্চিত্রে আমার অভিনয়ের গুনগ্রাহী বা বিচারক আমার দর্শকরা। দর্শকরাই আমার পথ চলার প্রেরণা।" "চলচ্চিত্রম ও এ ধরনের দর্শকদের উৎসাহ ও পৃষ্টপোষকতকা এ বয়সেও আমাকে নতুন করে ভাবাচ্ছে। অনেক দূর যেতে হবে আমাকে। পেয়েছি অনেক কতটুকু দিয়েছি জানি না। আমার অভিনয় থেকে দর্শকরা সামান্যতম আনন্দ পেয়ে থাকলে ওটুইকই আমার সেবা। দেহ সচল থাকলে আমি এই আনন্দ বিতরণের চেষ্টা করবে।" চলচ্চিত্রম এর শিশু চলচ্চিত্র তৈরির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, "চলচ্চিত্রমের শিশু চলচ্চিত্র নির্মানের এই ধারা অব্যাহত থাকুক এটাই আমার কামনা।" এর আগে মঞ্চে ওঠার পর ফুল আর উপহার সামগ্রী দিয়ে সৌমিত্রকে বরণ করে নেন চলচ্চিত্রমের সভাপতি ডক্টর আশেকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানের পর সৌমিত্র অভিনীত ও সত্যজিৎ রায় পরিচালিত 'অশনি সংকেত' চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। ৭ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১১টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির নিচতলার সেমিনার হলে দর্শকদের মুখোমুখি হবেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এ অনুষ্ঠানে তিনি তার জীবনের অভিজ্ঞতা বর্ণনা করবেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। এই রেট্রোস্পেক্টিভে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মোট ১১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে ৭ ও ৮ সেপ্টেম্বর। প্রতিদিন সকাল ১০টা, দুপুর ১২টা, বিকাল ৩টায়, বিকাল ৫টায় ও সন্ধ্যা ৭টায় প্রদর্শনী চলবে। চলচ্চিত্রমের নিয়মিত সদস্য ছাড়াও যে কেউ কোনো একটি প্রদর্শনীর জন্য টিকেট ক্রয় করে ছবিগুলো দেখার সুযোগ পাবেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/২০৩২ ঘ