সেপ্টেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- প্রথমবার আয়োজিত ক্লোজআপ ওয়ান' ০৬ এর তারকা রিংকুর নতুন ও দ্বিতীয় একক অ্যালবাম আসছে শিগ্রই। তার প্রথম একক অ্যালবাম এর নাম ছিল 'বাউল মন'।
রিংকুর নতুন অ্যালবামের নাম 'কানার হাটবাজার'। অ্যালবামের জনপ্রিয় একটি গানের শিরোনামানুসারে রাখা হয় এটি।
অ্যালবামে মোট ১২টি গান থাকবে। অ্যালবামের ১২টি গানের মধ্যে আটটি সংগ্রহ এবং বাকি চারটি মৌলিক গান।
সংগৃহীত গানগুলোর মধ্যে আছে আবদুল আলীমের 'অসময়ে বাঁশি বাজায় কেরে', আব্বাস উদ্দিনের 'আমি ভাবি যারে', হাছন রাজার 'বন্দে নাচেরে', লালনের দুটি গান 'কানার হাটবাজার' ও 'শিরনি খাওয়ার লোভ যার আছে', পুর্ণদাস বাউলের 'প্রেম করো না দুইজনার মন সমান না হলে', গোষ্ঠ গোপাল দাসের 'পরাণ বন্ধুরে' এবং বিজয় সরকারের 'জানিতে চাই দয়াল তোমার'।
মৌলিক গানগুলোর মধ্যে আছে মিছিল বঙ্গবাসীর 'মনরে মন' এবং লুৎফর রহমানের 'জীবন নদী' ও 'এ নিশি রাইতে'।
অ্যালবামের সবগুলো গানের সঙ্গীত পরিচালনা করেছেন মানাম আহমেদ। অডিও প্রযোজনা সংস্থা গানচিলের ব্যানারে নির্মিত এ অ্যালবাম বেরুবে আসন্ন ঈদে।
অ্যালবামটি সম্পর্কে সঙ্গীত পরিচালক মানাম আহম্মেদ বলেন, "রিংকুর গায়কি খুবই ভালো। নতুন এবং পুরনো কয়েকটি গান নিয়ে অ্যালবামটি সাজানো হয়েছে। আশা করি ঈদ আনন্দে গানের শ্রোতাদের জন্য এটি হবে বাড়তি পাওয়া।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১২২ ঘ
bdnews24