সেপ্টেম্বর ৫ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/রয়টার্স) -- অস্কার বিজয়ী অভিনেত্রি হ্যালি বেরি স্বীকার করেছেন যে তিনি অন্ত:সত্ত্বা। তিনি প্রথম বারের মত সন্তান ধারন করছেন। সন্তানের বাবা তারই বয়ফ্রেন্ড মডেল গ্যব্রিয়েল আব্রে। আব্রের সাথে তার সম্পর্ক দুই বছরের ।
এ প্রসঙ্গে হ্যালিবেরি বলেন ,"হ্যাঁ আমি তিন মাসের অন্ত:সত্ত্বা। এ নিয়ে আমি এবং গ্যাব্রিয়েল খুবই উত্তেজিত। আমার জীবনে এমন একটি মুহূর্তের জন্য আমি বহুদিন অপেক্ষা করেছি। এখন সামনের সাত মাস আমার জীবনের জন্য লম্বা একটি সময়।"
বেরি কোন গোপনীয়তা না করেই জানিয়েছেন যে তিনি এ বছর সংসার শুরু করার আশা করছেন।
এ বছরের শুরুর দিকে প্যারেড সাময়ীকিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন,"জীবনের একটি নতুন অধ্যায় শুরু করার ব্যাপারে আমি মনস্থির করেছি। আমার জীবনের জন্য এ লক্ষটি আমি খুব বুঝেশুনেই স্থির করেছি আমি।"
এপ্রিলে তিনি জানিয়েছিলেন যে তিনি সত্যি সত্যি সন্তান নেবার জন্য প্রস্তুত।
বেরি তখন বলেন , "এটা এমন নয় যে আমার আর কিছু করার নেই। আমি এমন একটা জিনিস চাই যা আমাকে সকালবেলা ঘুম থেকে তুলবে। আমি এমন কিছু চাই যা নতুন কোন ছবির সেটে যাবার চেয়েও অনেক বেশি গভীর, যা হলো একটি পরিবার এবং একটি সন্তান ।"
২০০৫ সালের ৩১ নভেম্বর অ্যাব্রে এবং বেরির পরিচয় হয়। ২০০৬ সালে প্রথমবারের মত নিউইয়র্কের একটি বুটিকশপে তারা জনসমক্ষে হাজির হন।
বেরির প্রথম স্বামী বেসবল তারকা ডেভিড জাস্টিসের সাথে তার ছাড়াছাড়ি হয় ১৯৯৬ সালে। দ্বিতীয় স্বামী এরিক বেনেটের সাথে তার ঘর ভাঙে ২০০৫ সালে।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১২১ ঘ
bdnews24