২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'শোলে' ছবি রিমেক করার বৈধ স্বত্ত্ব পেলো পিএনসি

রাম গোপাল ভার্মা যা পারলেন তার ব্যবস্থা ঠিকই করে ফেললেন প্রীতিশ নন্দী। নন্দী'র কোম্পানি প্রীতিশ নন্দী কমিউনিকেশনস রমেশ সিপ্পির 'শোলে' ছবি রিমেক করার স্বত্বাধিকার লাভ করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2007, 12:10 PM

Updated : 26 Aug 2022, 08:34 PM

সেপ্টেম্বর ৩ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- রাম গোপাল ভার্মা যা পারলেন তার ব্যবস্থা ঠিকই করে ফেললেন প্রীতিশ নন্দী। নন্দী'র কোম্পানি প্রীতিশ নন্দী কমিউনিকেশনস রমেশ সিপ্পির 'শোলে' ছবি রিমেক করার স্বত্বাধিকার লাভ করেছে। খবর ভারতীয় ওয়েবসাইটের। প্রীতিশ নন্দী খবরের সত্যতা স্বীকার করে বলেন, " হ্যাঁ, আমরা ছবিটি রিমেক করার জন্য আনুষ্ঠানিকভাবে একটি চুক্তি করেছি। তবে এটি কোন ফিচার ফিল্ম হবে না। আমরা অ্যানিমেশন ফরম্যাটে একটি সিকুয়েল ও একটি প্রিকুয়েল করবো।" প্রীতিশ নন্দীর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এরই মধ্যে আরো দুটি ছবির রিমেকের কাজ শুরু হয়েছে। নন্দী জানান, "শোলে' সংক্রান্ত চুক্তিটি খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আগামী সপ্তাহগুলোয় এ ব্যাপারে আরো বিস্তারিত আলোচনা হবে। ছবির বিষয় ও চিত্রনাট্য নিয়ে আমরা আলাপ করবো। এরপর কন্ঠশিল্পী এবং পরিচালক ও কলাকুশলীদের সঙ্গে চুক্তি করা হবে। পিএনসিতে এভাবেই কাজ হয়।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৮০৮ ঘ