২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাওন আসিল ফিরে

লম্বা বিরতির পর আবারো অভিনয়ে ফিরছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। দ্বিতীয়বার মা হওয়ার পর বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। হুমায়ূন আহমেদ এর ঈদের নাটক 'আজ জরির বিয়ে'তে অভিনয় করছেন শাওন। নাটকের কেন্দ্রীয় চরিত্র জরির ভূমিকায় অভিনয় করবেন তিনি। শাওনের বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2007, 01:44 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- লম্বা বিরতির পর আবারো অভিনয়ে ফিরছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। দ্বিতীয়বার মা হওয়ার পর বেশ কিছুদিন অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। হুমায়ূন আহমেদ এর ঈদের নাটক 'আজ জরির বিয়ে'তে অভিনয় করছেন শাওন। নাটকের কেন্দ্রীয় চরিত্র জরির ভূমিকায় অভিনয় করবেন তিনি। শাওনের বিপরীতে রয়েছেন মাহফুজ আহমেদ। 'আজ জরির বিয়ে'র কাহিনী আবর্তিত হয়েছে এক জুটির পালিয়ে যাওয়া এবং কাজী অফিসে তাদের বিয়েকে ঘিরে। কাজী অফিসে বিয়ে করতে গেলে কাজী তাদের কাছে জানতে চান, তোমরা দু'জন দুজনকে সত্যিই ভালোবাসো কী না, সংসার জীবনে সুখী হবে তো, বিয়ের পর একজন আরেকজনকে ভুল বুঝবে নাতো... ইত্যাদি। কাজীর কথা তাদের ভাবিয়ে তোলে এবং ভেবে ভেবে পুরো একটি দিন কেটে যায়। অবশেষে তাদের বিয়ে হয়। এ নাটকে আরেক যুগলের চরিত্রে অভিনয় করেছেন মাজনুন মিজান ও চৈতি। এছাড়াও রয়েছেন চ্যালেঞ্জার, ডাক্তার এজাজ সহ আরো অনেকে। উত্তরার বিভিন্ন লোকেশনে শুটিং চলছে। হুমায়ূন আহমেদের নিজস্ব প্রযোজনা সংস্থা নুহাশ চলচ্চিত্রের ব্যানারে নির্মিত হচ্ছে নাটকটি। 'আজ জরির বিয়ে' ঈদে বিটিভিতে প্রচারিত হবে। এ নাটকের মাধ্যমে দীর্ঘদিন পর বিটিভির নাটকে ফিরছেন নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদও। মা হওয়ার পর শাওন নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক 'কবি' যার প্রচার স