২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একসঙ্গে দুইটি অ্যালবাম নিয়ে আসছে ডলি

ঈদকে সামনে রেখে দুটি একক অ্যালবামের কাজ সম্পন্ন করেছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। অ্যালবাম দুটির যাবতীয় কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। একটি অ্যালবাম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে এবং অন্যটি সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 01:48 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদকে সামনে রেখে দুটি একক অ্যালবামের কাজ সম্পন্ন করেছেন কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। অ্যালবাম দুটির যাবতীয় কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। একটি অ্যালবাম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক এর ব্যানারে এবং অন্যটি সঙ্গীতার ব্যানারে বাজারে আসবে। সঙ্গীতার ব্যানারে প্রকাশিত অ্যালবামটির ১২টি গানের কথা লিখেছেন জুয়েল মাহমুদ এবং সুর করেছেন ইমন। অন্যদিকে সাউন্ডটেকের ব্যানারে প্রকাশিতব্য অ্যালবামটির ১২টি গানের গীতিকার আহমেদ রিজভী এবং সুরকার মেহেদী। দুটি অ্যালবামই আসন্ন রোজার ঈদে বাজারে আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এর আগে প্রকাশিত ডলির দুটি রিমিক্স অ্যালবাম 'রাধা' এবং বিনোদিনীর মিউজিক ভিডিও নির্মাণের কাজও এগোচ্ছে বেশ জোরেশোরে। এর পাশাপাশি প্রথমবারের মতো এক অ্যালবামে একসঙ্গে আসছেন দু'বোন ডলি ও পলি সায়ন্তনী। মিডিয়ায় দুই বোনের অবস্থান দীর্ঘদিনের হলেও এবারই তারা মেহেদীর সঙ্গীত আয়োজনে এক ফিতায় বন্দি হচ্ছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৪২ ঘ