২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার রাঁধুনীর ভুমিকায় অক্ষয় কুমার

তারকা খ্যাতি অর্জনের আগে পেশায় অক্ষয় কুমার বাবুর্চি ছিলেন, এ খবরটা হয়তো অনেকেরই জানা। হলিউড প্রযোজিত বলিউড চলচ্চিত্র 'মেড ইন চায়না'তে এবার তাকে সেই বাবুর্চি চরিত্রে দেখা যাবে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2007, 01:46 PM

Updated : 26 Aug 2022, 08:33 PM

সেপ্টেম্বর ১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- তারকা খ্যাতি অর্জনের আগে পেশায় অক্ষয় কুমার বাবুর্চি ছিলেন, এ খবরটা হয়তো অনেকেরই জানা। হলিউড প্রযোজিত বলিউড চলচ্চিত্র 'মেড ইন চায়না'তে এবার তাকে সেই বাবুর্চি চরিত্রে দেখা যাবে। খবর ভারতীয় ওয়েবসাইটের। হলিউডের বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা সংস্থা ওয়ার্নার ব্রাদার্স 'মেড ইন চায়না' ছবিটি প্রযোজনা করছে। ছবির সহ প্রযোজক হিসেবে রয়েছেন রোহান সিপ্পি ও নিখিল আদভানি। আদভানি ছবিটির পরিচালকও। 'চিনি কম' ছবিতে রাঁধুনি চরিত্রে অমিতাভের অভিনয়ের পর এবার অক্ষয় কুমার একই ধরনের চরিত্রে অভিনয় করছেন। ছবিটিতে বহুদিন পর অক্ষয় অনেক দু:সাহসিক দৃশ্যে নিজেই অভিনয় করেছেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/ এএন/এমআইআর/ ১৯৩৯ ঘ