আগস্ট ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জিম ক্যারিকে সবাই কৌতুককর চরিত্রে অভিনয় করতে দেখেছে। তার মজার অভিনয় দেখে দর্শকরা হেসেই গড়াগড়ি দিয়েছেন এতোকাল। সেই চেনা জিম ক্যারি এবার আসছেন বেশ গম্ভীর ভূমিকায়, অভিনেতা নয়, নির্মাতা হিসেবে। বার্মা সরকার কর্তৃক গৃহবন্দী নোবেল পুরস্কারপ্রাপ্ত অং সাং সু কিকে নিয়ে ভিডিও চিত্র বানিয়েছেন তিনি। খবর ভারতীয় ওয়েবসাইটের।
অং সাং সু কি দীর্ঘ ১৭ বছর যাবৎ বার্মার রেঙ্গুনে গৃহবন্দী। তার সম্পর্কে ক্যারি মন্তব্য করেন, " ভারতের গান্ধী এবং আফ্রিকার নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করা হয় অং সাংকে। কিন্তু এতো কিছুর পরেও আমেরিকার অনেকেই সু কি সম্পর্কে তেমন কিছুই জানে না।"
সু কিকে যুক্তরাষ্ট্রে পরিচিত করানোর লক্ষ্য থেকেই এই ভিডিওচিত্রটি তৈরি করেছেন তিনি।
স
bdnews24