২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জুটি বাঁধলেন আল মনসুর - শম্পা রেজা

ঈদের একটি নাটকে জুটিবদ্ধ হতে যাচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আল মনসুর ও অভিনেত্রী ও গায়িকা শম্পা রেজা। নাটকের নাম 'স্বপ্নের দেশে'। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খানের লেখা গল্প অবলম্বনে নাটকটির নাট্যরুপ দিয়েছেন সাকিরা আহমেদ। নাটকটি পরিচালনা করবেন রাজু আলীম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2007, 02:01 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

আগস্ট ২৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ঈদের একটি নাটকে জুটিবদ্ধ হতে যাচ্ছেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা আল মনসুর ও অভিনেত্রী ও গায়িকা শম্পা রেজা। নাটকের নাম 'স্বপ্নের দেশে'। বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক রাহাত খানের লেখা গল্প অবলম্বনে নাটকটির নাট্যরুপ দিয়েছেন সাকিরা আহমেদ। নাটকটি পরিচালনা করবেন রাজু আলীম। অনেক আগে 'ইডিয়ট'সহ কিছু নাটকে দেখা গিয়েছিল এই অভিনেতা ও অভিনেত্রীকে। তারপর দীর্ঘদিন দু জনেই নাটকের জগত থেকে দুরে ছিলেন। বহগুদিন পরে আবার তারা জুটি বাঁধলেন এই নাটকের মাধ্যমে। 'স্বপ্নের দেশে' শম্পা রেজা একজন সঙ্গীতশিল্পী। আর তার ভক্ত হিসেবে অভিনয় করবেন আল মনসুর। গান শুনে প্রেমে পড়বেন শম্পার। এরপর ঘটতে থাকবে নানান কাহিনী। নির্মাতা জানিয়েছেন, শীঘ্রই নাটকটির শুটিং শুরু হবে। নব্বই দশকের আরেক জনপ্রিয় অভিনেত্রী মিতা চৌধুরীর সঙ্গেও এনটিভিতে প্রচারিত ধারাবাহিক ' শান্ত কুটির' এ অভিনয় করছেন তার সমসাময়িক অভিনেতা আল মনসুর। এটিএন এ প্রচারিত ডেইলি সোপ 'ডলস হাউজ' এর অন্যতম নারী চরিত্রে অভিনয় করছেন শম্পা রেজা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৯৪৭ ঘ