২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিনয় ও নাটক তৈরিতে ব্যস্ত জাহিদ হাসান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয় ও নাটক নির্মাণ দুটি ক্ষেত্রে রয়েছে তার সমান ব্যস্ততা। বিভিন্ন চ্যানেলে সিরিয়াল ছাড়াও নির্মাণাধীন নতুন বেশ কয়েকটি সিরিয়াল ও একক নাটকে কাজ করছেন তিনি। পাশাপাশি নির্মাণ করছেন ঈদের জন্য একক নাটক ও মেগাধারাবাহিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 03:14 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

আগস্ট ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। অভিনয় ও নাটক নির্মাণ দুটি ক্ষেত্রে রয়েছে তার সমান ব্যস্ততা। বিভিন্ন চ্যানেলে সিরিয়াল ছাড়াও নির্মাণাধীন নতুন বেশ কয়েকটি সিরিয়াল ও একক নাটকে কাজ করছেন তিনি। পাশাপাশি নির্মাণ করছেন ঈদের জন্য একক নাটক ও মেগাধারাবাহিক। এসব নাটক তার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান পুষ্পিতা ভিজুয়ালের ব্যানারে নির্মাণ করা হচ্ছে। বাইরের নির্মাতাদের উল্লেখযোগ্য নাটকগুলো হল কামাল খানের 'স্বপ্নমঙ্গল', মইনুল আহসান সাবেরের 'মায়া', হাবিব রাজার 'ছায়াবাড়ি', ওয়াহিদ রেজার 'রঙিন সূতা', মাহফুজ আহমেদ ও অরণ্য আনোয়ারের 'আমাদের নুরুল হুদা' এবং নিজের পরিচালিত দীর্ঘ ধারাবাহিক 'একা'। এ নাটকগুলো অনেকগুলোতেই জাহিদের বিপরীতে রয়েছে চিত্রনায়িকা মৌসুমী, রিচি ও তারিন। এরই মধ্যে কাজ শেষ করেছেন নিজের পরিচালনা ও প্রযোজনায় নির্মিত মেগাধারাবাহিক 'চোরকুঠুরি'। এ ছাড়া ঈদের ৬টি নাটকেও কাজ করছেন তিনি । নায়ক আমিন খান ও মৌসুমীর প্রযোজনা সংস্থা আরিয়ান থেকে ঈদের জন্য নির্মিত হচ্ছে তিনটি খন্ডনাটক। এর দুটিতেই রয়েছেন তিনি। ওমর সানির পরিচালনায় 'ঈদ মোবারক' এবং বাদল খন্দকারের 'ভেলা' নাটকে অভিনয় করেছেন। এ দুটি নাটকেই জাহিদের বিপরীতে রয়েছে চিত্রনায়িকা মৌসুমী। কামাল খানের 'বিষণ