২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ হাত ছাড়া করলেন শিল্পা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় তার প্রথম ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়ে গেছে। খবর বৃটিশ ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:31 PM

আগস্ট ২৮ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় তার প্রথম ব্রিটিশ চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়ে গেছে। খবর বৃটিশ ওয়েবসাইটের। ৩২ বছর বয়েসী এই অভিনেত্রী ' কুইক স্লিপ মি এ ব্রাইড' নামের একটি রোমান্টিক কমেডি চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য নির্বচিত হয়েছিলেন। কিন্তু পারিশ্রমিকজনিত মতান্তরের কারনে প্রযোজক তার জায়গায় অন্য একজন নামকরা অভিনেত্রীকে চুক্তিবদ্ধ করেন। চার বিলিয়ন পাউন্ডের এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য শিল্পা পারিশ্রমিক হিসেবে তিন লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড দাবি করেছিলেন। একই সঙ্গে চলচ্চিত্রটির শুটিং আগামী বছর পর্যন্ত স্থগিত করার অনুরোধ করেছিলেন তিনি। চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থার এক কর্মকর্তা জানায়,"শিল্পা আমাদের ছবিতে কাজ করতে রাজি হয়েছিলেন কিন্তু এখন আমরা তাকে বাদ দিয়েই ছবি তৈরি করতে বাধ্য হয়েছি। কারণ, তিনি তিন লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ড দাবি করেছেন এবং এই অর্থের অর্ধেক তিনি শুটিং শুরুর আগেই পেতে চান।" তিনি আরও বলেন , "তার সঙ্গে আলোচনার আরও অবনতি হয় যখন তিনি তার একটি মিউজিক প্রজেক্টের স্বার্থে ছবিটির শুটিং আগামী গ্রীষ্মকাল পর্যন্ত পিছিয়ে দেবার অনুরোধ করেন। ছবিটি শিল্পাকে ব্রিটিশ চলচ্চিত্রে প্রথম ভারতীয় নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করত এবং বলিউডের একজন ব্যর্থ নায়িকার দুর্নাম ঘোচাতেও সাহায্য করত।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২১০৭ ঘ