২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার সালমানের আপিলের শুনানী

জামিনের জন্য রাজস্থানের উচ্চ আদালতে জামিনের জন্য আপিল করেছেন সালমান খান। বুধবার রাজস্থান হাই কোর্টে তার আপিলের শুনানী হবে বলে জানিয়েছে আদালত। খবর ভারতীয় ওয়েব সাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:35 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জামিনের জন্য রাজস্থানের উচ্চ আদালতে জামিনের জন্য আপিল করেছেন সালমান খান। বুধবার রাজস্থান হাই কোর্টে তার আপিলের শুনানী হবে বলে জানিয়েছে আদালত। খবর ভারতীয় ওয়েব সাইটের। ১৯৯৮ সালে বিলুপ্তপ্রায় প্রজাতির চিঙ্কারা হরিণ শিকারের দায়ে সালমান খান যোধপুরের এক আদালতের রায়ে কারাদন্ড পেয়েছেন। তিনি এখন যোধপুর সেন্ট্রাল জেলে দিন যাপন করছেন। সোমবার সালমান কোর্টে বলেন, বেনিফিট অব ডাউটের সুযোগ পাবেন বলে তিনি আশা করেন। তিনি দাবী করেন, এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগের কোন প্রমান ছিলো না এবং প্রথমে কোর্টে তার ড্রাইভার হরিশ দুলানি যে সাক্ষ্য দিয়েছেন তা বিশ্বাসযোগ্য নয়। তিনি আরো দাবী করেন, হরিশ অপহরণ ঘটনার সঙ্গে তিনি কোনভাবে যুক্ত নন। সালমানের আইনজীবী কোর্টে তার পক্ষে আপিল করেছেন। আইনজীবীর বক্তব্য, এই একই মামলায় আরো দুজন, যারা সালমানের সাথে সেদিন হরিণ শিকার করেছিলো, বেকসুর খালাস পেয়েছে। সালমানের আইনজীবী জি নিউজে প্রচারিত হরিশের এক সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ আবেদনের সঙ্গে নথিভুক্ত করেছেন। হরিশকে বেশ কিছুদিন আগেই সালমান চাকরীচ্যুত করেছেন। তারপর তিনি জি নিউজে এই সাক্ষাৎকার দেন। এই সাক্ষাৎকারে হরিশ বলেছেন, "আমি অপহৃত হইনি। বরং পুলিশের আচরণে আর হুমকির কারণে আমি লুকিয়ে ছিলাম। পুলিশ আমার বাবাকেও হুমকি দিয়েছিলো। পরে বাবা মারা যায়। এ কারণে আমি নিজেও বেশ ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম আমার ক্ষেত্রেও এরকম ঘটতে পারে। কেউ আমার ক্ষতি করেনি। প্রথম দিকে আমি যা বলেছি তা পুলিশের ভয় বা হুমকির কারণেই বলেছি। আমি সালমানকে হরিন হত্যা করতে দেখিনি। আমি শুধু শুনেছিলাম তারা কয়েকজন শিকারে গিয়েছে।" এর আগে শনিবার সালমান যোধপুরে পৌছার পর পুলিশ তাকে গ্রেফতার করে আদালতে নিয়ে আসে। তাৎক্ষনিকভাবে জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করে। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এবি/ এমআইআর/ ২০২৯ঘ.