২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক মাসের জন্য রেহাই পেলেন সঞ্জয়

মুম্বাইয়ের টাডা কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরের ২৭ তারিখের আগে টাডা কোর্টের রায়ের সত্যায়িত কপি পাচ্ছেন না সঞ্জয়। ফলে এই সময়টুকু তার জামিনে থাকার বিষয়টি নিশ্চিত। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2007, 02:34 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- মুম্বাইয়ের টাডা কোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সেপ্টেম্বরের ২৭ তারিখের আগে টাডা কোর্টের রায়ের সত্যায়িত কপি পাচ্ছেন না সঞ্জয়। ফলে এই সময়টুকু তার জামিনে থাকার বিষয়টি নিশ্চিত। খবর ভারতীয় ওয়েবসাইটের। ১৯৯৩ সালের মুম্বাই বোমা হামলার রায়ে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে ৬ বছরের সশ্রম কারাদন্ড দেয় মুম্বাইয়ের টাডা কোর্ট। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন সঞ্জয় ও অন্য অভিযুক্ত আসামীরাও। ওই আপিলের প্রেক্ষিতে ২০ আগস্ট শুনানী শেষে সুপ্রিম কোর্ট সঞ্জয় ও অন্যদের অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আদালত জানায়, মুম্বাই টাডা কোর্ট এর রায়ের কপি হাতে পাওয়ার সময়টুকু তারা জামিনে থাকতে পারবেন। ২৭ আগস্ট ওই রায়ের কপি পাওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত ওই মামলায় জামিন পাওয়া কেউই তা পাননি। মুম্বাই টাডা কোর্ট জানায় ১৪ সেপ্টেম্বর থেকে রায়ের কপি দেওয়া শুরু করবেন তারা। এই প্রক্রিয়া সম্পন্ন করার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। ওই রায়ের কপি হাতে পাওয়ার পর সুপ্রিম কোর্টে নিয়মিত জামিনের জন্য আবেদন করতে পারবেন সঞ্জয়। ওই জামিনের বিয়ষটি নিষ্পত্তি হতে আরো সপ্তাহ তিনেক সময় লাগবে। অন্তর্বতীকালীন জামিনের প্রেক্ষিতে বৃহষ্পতিবার পুনের ইয়েরওয়াড়া জেল থেকে ছাড়া পেয়েছেন সঞ্জয়। ১ আগস্ট থেকে তিনি ওই জেলখানায় কারাদন্ড ভোগ করছিলেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/২০২৮ ঘ