আগস্ট ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কাছাকাছি সময়ে দুই বলিউড তারকা জেলে গেলেন। সঞ্জয়ের ব্যাপারে সকলের যে সহানুভূতি দেখা গিয়েছিল সালমানের বেলায় তার ছিঁটেফোটাও দেখা যাচ্ছে না। সুপ্রীম কোর্ট সঞ্জয় দত্তকে অন্তবর্তীকালীন জামিন দেয়াতেও স্বস্তির নি:শ্বাস ফেলেছেন বলিউডের অনেকে। অনেকেই তার ব্যাপারে কথা বলেছেন।
বিপাশা বসু : সৃষ্টিকর্তা তার প্রতি সদয় হোন। আশা করি তার সমস্যা ভালয় ভালয় শেষ হবে। আমি তার জন্য প্রার্থনা করছি। আশা করি তিনি সব পরিস্থিতিতে শক্ত থাকবেন।"
মনোজ বাজপেয়ী : সৃষ্টিকর্তা জানেন তিনি অনেক ভোগান্তির শিকার হয়েছেন। আমি আশা করি তাকে শান্তিতে বসবাস করার সুযোগ দেয়া হবে।
ইকবাল খান : আমি এবং সঞ্জয় একই স্কুলে পড়ালেখা করেছি। হিমাচল প্রদেশের লরেন্স স্কুল সানাওয়ার এ যদিও সঞ্জয় ছিলেন আমার ২০ বছরের বড়। আমাদের স্কুলের মূল মন্ত্র ছিল 'কখনো হাল ছেড়োনা'। আমি তাকে আলিঙ্গন করে আমাদের স্কুলের মূল মন্ত্রটি মনে করিয়ে দিতে চাই।
মহেশ ভাট : এটি দুটি যুদ্ধের মধ্যবর্তীকালিন শান্তি অবস্থার মতো। এখনো যুদ্ধ জয় হয়নি।
রাভিনা ট্যান্ডন : অমি পরম আনন্দিত। আশা কারি শিঘ্রই একটি স্থায়ী এবং নিশ্চিত সমাধান আসবে। তিনি অনেক শাস্তি ভোগ করেছেন। আমাদের দেশে সবচেয়ে বড় অপরাধীরা পার্লামেন্টে বসেন এবং দেশ শাসন করেন। অথচ....
অনুপম খের : তার এবং তার পরিবারের কথা ভেবে ভাল লাগছে।
দিব্যা দত্ত : আমি খুবই খুশি। আশা করি তিনি চিরকালের জন্য মুক্ত হয়ে যাবেন।
মাধুর বান্দারকার : সমগ্র ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সঞ্জু বাবার মুক্তি একটি বিশাল খবর। এটা তার দুবোনের জন্য রাখী বন্ধনের উপহার।
বিপুল শাহ্: যে কারও জন্য চাপের মুখে বেঁচে থাকা কষ্টকর। এরপরে তার জন্য কী অপেক্ষা করছে সেটা ভেবেই উদ্বিগ্ন বোধ করচি। যতদূর জানি সঞ্জু অনেক শক্ত মানুষ। আশা করি এই জামিন তার সমস্যা জর্জরিত জীবনের মধ্যে সাময়িক শান্তির জন্য নয়।
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০২৮ ঘ
bdnews24