২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালমানের সঙ্গে যোধপুরে

শনিবার একটি জেট বিমান করে সকাল ১১টা ৩৫ মিনিটে সালমানকে যোধপুরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সাথে ছিলেন তার ভাই সোহেল খান, বডিগার্ড, বন্ধু সেরা এবং এবং উকিল দীপেশ মেহতা। এক ফাঁকে সিদ্ধার্থ নামের এক রিপোর্টার ও হোসেন নামের এক ফটো সাংবাদিক উঠে বসেন বিমানে। স্বভাবসুলভ ভঙ্গিতে তেড়ে যাননি, বা রেগে যাননি সালমান। এমনকি সাংবাদিকের কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কথা বলেছেন খুব আস্তে আস্তে। কথোপকথনের কিছু অংশ নিচে দেয়া হল :

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 02:09 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- শনিবার একটি জেট বিমান করে সকাল ১১টা ৩৫ মিনিটে সালমানকে যোধপুরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার সাথে ছিলেন তার ভাই সোহেল খান, বডিগার্ড, বন্ধু সেরা এবং এবং উকিল দীপেশ মেহতা। এক ফাঁকে সিদ্ধার্থ নামের এক রিপোর্টার ও হোসেন নামের এক ফটো সাংবাদিক উঠে বসেন বিমানে। স্বভাবসুলভ ভঙ্গিতে তেড়ে যাননি, বা রেগে যাননি সালমান। এমনকি সাংবাদিকের কিছু প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। কথা বলেছেন খুব আস্তে আস্তে। কথোপকথনের কিছু অংশ নিচে দেয়া হল : সালমান খান : (স্থানীয় একটি ট্যাবলয়েড পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশিত কোলাজে অনেক জননন্দিতদের জেলে থাকার খবর দেখে মজা করে বললেন) "ও, আমি একা নই। আরও অনেকে দেখি এখানে আছেন। (সাংবাদিকের দিকে তাকিয়ে) তাহলে, কখন আপনারা ফিরবেন ?" সিদ্ধার্থ: " আপনি যাবার পর আমরা ফিরব ।" সোহেল খান : (বিমানে ওঠা এক ফটো সাংবাদিকদের প্রতি ) "কেন আপনারা আমাদের অনুসরণ করেন? আপনাদের সতর্ক থাকা উচিৎ। আজকে যদি আমি গতি না কমাতাম তাহলে আপনাদের কোন একজন গাড়ির নিচে চাপা পরে মারা যেতে পারতেন। " সালমান : তখন আপনারা বলতেন সালমান আবার একটি গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছেন । সিদ্ধার্থ: সালমান ভাই সঞ্জু সম্পর্কে (সঞ্জয় দত্ত) আপনার অনুভুতি কী ? সালমান : তার ভোগান্তির কথাটা চিন্তা করুন। সে কতটা মানসিক কষ্ট পেয়েছে। আমি তার অবস্থাটি পুরোপুরি বুঝতে পারি । সালমান খান : পাঁচ ব্যক্তিকে অভিযোগ থেকে মুক্তি দেয়া হয়েছে (চিঙ্কারা মামলা)। আমি জানি না তারা (আদালত) কেন আমার জীবনের পেছনে লেগে আছে । আমি নির্দোষ, আইনকে আমি শ্রদ্ধা করি। সিদ্ধার্থ: আপনি কি ভীত ? সালমান : না , আমি ভীত নই । আমার জন্যে দোয়া করবেন। ( সালমান এবং সোহেল মধ্যাহ্নভোজের অর্ডার দিলেন এবং নিরামিষজাতীয় খাদ্য তাদের সামনে পরিবেশন করা হল। সালমান এক বোতল পানি চাইলেন। সালমানের প্লেটের দিকে হোসেন চকিতে তকিালেন।) সালমান : আপনি কি পানির রংও দেখতে চান ? সালমান : (কিছুক্ষন পর ) আপনি আমার বাড়ির বাইরে অপেক্ষা করছেন কতক্ষন? সিদ্ধার্থ: গতকাল রাত দুটো থেকে। সালমান : আপনাদের কাছে অমি সকালের যে নাশ্তা পাঠিয়েছি তা কি খেয়েছেন ? সিদ্ধার্থ : হ্যা আমি খেয়েছি। ( দুপুর ১.১০ মিনিটে বিমান অবতরণের সঙ্গে সঙ্গে হোসেন তার মোবাইলের সুইচ অন করলেন এবং তা বাজতে শুরু করল । সালমান তাকে মোবাইলটি বন্ধ করতে বললেন। ) দু'ভাই যখন বিমান থেকে নামলেন তাদেরকে উদ্বিগ্ন মনে হল। সোহেল হোসেনের দিকে তাকিয়ে কোন রকমে একটু হাসলেন কিন্তু সালমানকে নার্ভাস লাগছিল। বিভিন্ন পদমর্যাদার ২৫ জন পুলিশ ও কর্মচারী সালমান খানকে পুলিশ প্রহরায় বিমানবন্দরের একটি কক্ষে নিয়ে গেলেন। কিছুক্ষন পর সালমান, সোহেল, তার বন্ধুটি এবং তার আইনজীবী মেহ্তাকে একটি পুলিশ ভ্যানে ওঠানো হল। তার দেহরক্ষীকে গাড়িতে নিতে চাইলেও পুলিশ বলল যে তারা নিরুপায়। পরে সালমান যখন পায়ে হেঁটে জেলে ঢুকছিলেন তখন সোহেল ও তার আইনজীবি একটি ব্যাগে করে টুথপেস্ট, টুথব্রাশ ও অন্যান্য টয়লেট্রিজসহ একজোড়া জিন্স এবং টি শার্ট তুলে দেন সালমানের হাতে। কিন্তু জেল কর্তৃপক্ষ বলেন যে অভিনেতার এগুলোর প্রয়োজন হবে না। তিনি বলেন, " তাকে জেলের পোশাক দেয়া হবে । একটি ঢিলেঢালা সাদা জামা এবং একটি সাদা পাজামা। কোন বিশেষ সুযোগ তাকে দেয়া হবেনা।" জেলে সালমান আরেকটি পরিচিত মুখের দেখা পান। সে হল যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী মহেশ। এর আগের বার যখন সালমান দিনকয়েকের জন্য জেলে আসেন তখনো মহেশ ছিল তার কারাসঙ্গী। জেল থেকে জামিনে বের হওয়ার আগে সালমান তাকে বলেছিলেন যে বের হয়ে তিনি মহেশের ব্যাপারে তদ্বির করবেন। কিন্তু বের হওয়ার পর সেই প্রতিশ্র"তির কথা তিনি বেমালুম ভুলে যান। ভুলে যান জেলের টয়লেট সাফ করা নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রতিশ্র"তিও। মহেশের কারামেয়াদ শেষ হলেও জরিমানার ৫০ হাজার টাকা জমা দিতে না পারায় তাকে অতিরিক্ত কারাদন্ড ভোগ করতে হচ্ছে। সালমান জেলে ঢোকার পর তার বন্ধু মন্তব্য করেন, " সালমান এর আগেও এরকম পরিস্থিতির মোকাবেলা করেছেন। তিনি শুধু তার বাবা মাকে নিয়ে চিন্তায় আছেন। তিনি জানেন তার বাবা বেশ শক্ত মনের মানুষ কিন্তু তিনি তার মা সম্পর্কে উদ্বিগ্ন।" এর আগে এপ্রিলে যখন সালমানকে জেলে পাঠানো হয় তখন তার মা অসুস্থ হয়ে পড়েন এবং তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এএন/এমআইআর/২০০২ ঘ