২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসিফ-মনির খানের দ্বিতীয় দ্বৈত অ্যালবাম

আসিফ ও মনির খানের প্রথম দ্বৈত অ্যালবাম 'আমরা দু'জনা'র সাফল্যের পর এবার আসছে দ্বিতীয় দ্বৈত অ্যালবাম। অ্যালবামটির নাম 'প্রেম নগর'। এতে মোট ১০ টি গান থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2007, 01:02 PM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৬ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আসিফ ও মনির খানের প্রথম দ্বৈত অ্যালবাম 'আমরা দু'জনা'র সাফল্যের পর এবার আসছে দ্বিতীয় দ্বৈত অ্যালবাম। অ্যালবামটির নাম 'প্রেম নগর'। এতে মোট ১০ টি গান থাকবে। অ্যালবামের সবগুলো গান লিখেছেন শহীদুল্লাহ ফরায়েজী। অ্যালবামের গানগুলোর সুর করেছেন যৌথভাবে আজাদ মিন্টু ও পল্লব স্যানাল। রেকর্ডিং চলছে। সাউন্ডটেকের ব্যানারে অ্যালবামটি বাজারে আসবে খুব শিগ্রই। এ প্রসঙ্গে আসিফ জানান, "আমাদের প্রথম দ্বৈত অ্যালবামের সাফল্যে আমরা অনুপ্রানিত হয়ে গাইছি আবার একসঙ্গে। আশা করছি এর সাফল্য আগেরটাকেও ছাড়িয়ে যাবে। তাছাড়া এ অ্যালবামে আমরা এমন কিছু গান করতে চাই যা থেকে যাবে আমাদের মৃত্যুর পরও।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসবিটি/এমআইআর/১৮৫৮ ঘ