২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিবিআইয়ের সামনে সঞ্জয় দত্ত

আদালতের নির্দেশ মোতাবেক অচিরেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর সামনে শুক্রবার হাজিরা দিয়েছেন সঞ্জয়। আদালতের নির্দেশ অনুযায়ী বলিউড অভিনেতাসহ অন্য আসামীদের অবশ্যই মুম্বাইয়ের সিবিআই অফিসে প্রতি শুক্রবার ভারতীয় সময় বেলা ১টা থেকে দেড়টার মধ্যে হাজিরা দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 11:33 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- আদালতের নির্দেশ মোতাবেক অচিরেই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এর সামনে শুক্রবার হাজিরা দিয়েছেন সঞ্জয়। আদালতের নির্দেশ অনুযায়ী বলিউড অভিনেতাসহ অন্য আসামীদের অবশ্যই মুম্বাইয়ের সিবিআই অফিসে প্রতি শুক্রবার ভারতীয় সময় বেলা ১টা থেকে দেড়টার মধ্যে হাজিরা দিতে হবে। সুপ্রিম কোর্ট তাদের আরো নির্দেশ দিয়েছেন যে টাডা কোর্টের রায়ের সত্যায়িত কপি পাওয়ার সঙ্গে সঙ্গেই যেন তারা আদালতে আত্মসমর্পণ করেন। টাডা কোর্টের রায়ের কপি না পাওয়ার কারণেই সুপ্রিম কোর্ট সঞ্জয়সহ ৫ জনের জামিনের আবেদন মঞ্জুর করেছে। এর আগে টাডা কোর্ট ২৭ আগস্টে রায়ের কপি দিতে পারবে জানিয়েছিল। কিন্তু পরে দেখা গেছে পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আসতে এর জন্য মাসখানেক সময়ও লেগে যেতে পারে। ওই কপি পাওয়ার পর সঞ্জয় আত্মসমর্পণ করবেন ও নিয়মিত জামিনের জন্য সর্ব্বোচ্চ আদালতে আপিল করবেন। এর জন্য তিনি আরো সপ্তাহ তিনেকের সময় পেতে পারেন। বিডিনিউজটুয়েন্টেফোরডটকম/এমআইআর/১৭৩০