আগস্ট ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- জামিন ঘোষণার দুদিন পর বৃহষ্পতিবার সকালে ইয়েরওয়াড়া জেল থেকে বেরিয়ে এলেন সঞ্জয় দত্ত। জেল থেকে বেরিয়ে শ্যালক কুমার গৌরব, বন্ধু ইউসুফ নালওয়ালা ও আইনজীবী সতীশ মানেসিন্ধের সঙ্গে অপেক্ষমান টাটা সুমো গাড়িতে করে পুনে এয়ারপোর্ট এবং সেখান থেকে মুম্বাইয়ের সান্তা ক্রুজ বিমানবন্দর হয়ে সরাসরি বাসায় চলে যান বলিউড অভিনেতা। এ সময় তার পরনে ছিল সাদা শার্ট ও ফেডেড ব্লু জিন্স।
ভক্তদের ভিড় এড়াতে ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা তাকে ছেড়ে দেওয়া হয়। আনুষ্ঠানিকতা সেরে ভোর সোয়া ৭টা দিকে তিনি জেলের বাইরে পা রাখেন। তারপর ভাড়া করা বিমানে করে মুম্বাই যান। সাড়ে ৮টা নাগাদ কালো রঙের সেডানে চড়ে চলে আসেন পালি হিলের বাসায়।
ভারতীয় এক টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে ত্রিশালা বলেন, "আমি খুবই খুশি যে আমার বাবা ছাড়া পেয়েছেন। তার কন্যা হিসেবে আমি গৌরব বোধ করি। আমি অচিরেই ভারতে আসবো। এবং বাবার সঙ্গে সময় কাটাবো।"
বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২৫ ঘ.
bdnews24