২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারামুক্ত সঞ্জয়, বলিউডে স্বস্তির নিঃশ্বাস

২৩ রাত পুনের ইয়েরওয়ারা জেলে কাটিয়ে বৃহষ্পতিবার সকালে সাময়িক অব্যহতি পেলেন সঞ্জয়। জেল থেকে বেড়িয়ে সরাসরি মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসায় চলে যান ৪৫ বছর বয়স্ক এই বলিউড তারকা। ভক্তদের ভিড় এড়ানোর জন্যই জেল কর্তৃপক্ষ তাকে খুব ভোরে ছেড়ে দেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:30 PM

আগস্ট ২৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- ২৩ রাত পুনের ইয়েরওয়ারা জেলে কাটিয়ে বৃহষ্পতিবার সকালে সাময়িক অব্যহতি পেলেন সঞ্জয়। জেল থেকে বেড়িয়ে সরাসরি মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসায় চলে যান ৪৫ বছর বয়স্ক এই বলিউড তারকা। ভক্তদের ভিড় এড়ানোর জন্যই জেল কর্তৃপক্ষ তাকে খুব ভোরে ছেড়ে দেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। জেল থেকে বেরিয়ে মুক্তির আনন্দে এক পুলিশ ও এক কনস্টেবলের সঙ্গেও কোলাকুলি করেন সঞ্জয়। খুব ভোরে তাকে মুক্তি দেওয়ায় জেলের বাইরে ভক্তদের ভিড় তেমন একটা ছিল না। সঞ্জয় যখন তার বাসায় যেয়ে পৌঁছান তখনো ভক্তরা সেখানে পৌঁছেননি। যদিও ভিড়ের আশংকায় বান্দ্রা পুলিশ স্টেশন থেকে অতিরিক্ত ২৫ জন পুলিশ মোতায়েন করা হয়েছিল সেখানে। ভক্তদের বদলে বাড়ির দরোজায় তাকে উষ্ণ সম্বর্ধনা জানান বোন প্রিয়া দত্ত ও নম্রতা এবং প্রিয়া দত্তের ছেলে সিদ্ধার্থ। জেলখানার দরোজা থেকে তাকে সঙ্গ দেন শ্যালক ওয়েন রনকন, কুমার গৌরব ও বন্ধু ইউসুফ নালওয়ালা। এর আগে সঞ্জয়ের অসংখ্য ভক্ত তার পালি হিলের বাসায় বিস্তর উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করেছিলেন প্রিয় মুন্নাভাইকে। তার জামিনের খবর প্রকাশ হওয়ার পর ভিড় বেড়ে গিয়েছিল মারাত্মকভাবে। কিন্তু যখন সুযোগ এলো তখন কোন ভক্তই ছিল না বাড়ির ত্রিসীমনায়। কেবল উজ্জয়ন থেকে আসা আজম শেখ নামে এক ভক্তকে দেখা গেছে সেখানে। আজম শেখ বলেন, " আমি উজ্জয়ন থেকে এখানে এসেছি, তিন দিন ধরে ক্যাম্প করে আছি এখানে। শঙ্কামোচন মন্দিরে আমি সঞ্জয়ের জন্য প্রার্থনা করেছি। সেখানে এর আগে সঞ্জয়ও প্রার্থনা করতে গেছেন। আশা করছি তার সঙ্গে আমার দেখা হবে।" সঞ্জয়ের বাসায় আসার খবর শুনে বিধু বিনোদ চোপড়াসহ তার বলিউডের বন্ধুরা দেখা করতে আসেন। গৃহপ্রবেশের সময় কিছু নাড়কেল ভাঙাসহ কিছু আচার অনুষ্ঠানও করেন পরিবারের লোকজন। রক্ষা বন্ধনের উৎসবে ভাইকে পাওয়ার আনন্দে উদ্বেল প্রিয়া ও নম্রতা। বলিউডে স্বস্তির নিঃশ্বাস সঞ্জয়ের জামিনের খবর পেয়ে বলিউডে তার সতীর্থরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। মহেশ ভাট বলেছেন, "আমি বরাবরই বলে এসেছি ওর জন্য শাস্তিটা অনেক বেশি হয়ে গেছে। তবে এখনো আশা আছে। আমি আশা করবো ও জামিনের সময়টা ওর হাতের কাজগুলোও শেষ করবে।" অমিতাভ বচ্চন খবরটা শুনে বলেন, "এরকম একটা খবর আমাদের মনে স্বস্তি এনে দিয়েছে। আমি আশা করি ওর সামনের দিনগুলোও ভালো হবে।" জয়সলমীরে শুটিং করার সময় খবরটা পান অনিল কাপুর। তিনি বলেন, " সঞ্জয় ও তার পরিবারে জন্য আমার শুভকামনা সবসময়ই রয়েছে। আমি ওর মঙ্গল কামনা করছি।" সঞ্জয় একটু গুছিয়ে নিয়ে তার অসমাপ্ত ছবির কাজগুলো শুরু করবেন বলে আশা করা হচ্ছে। রাজকুমার হিরানীর পরের ছবিতেও দেখা যাবে সঞ্জয় দত্তকে। এই ছবিতে দেশের শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরা হবে। চেতন ভগতের উপন্যাস ফাইভ পয়েন্ট সামথিং উপন্যাস অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রে শাহরুখ খান ও দিয়া মির্জাও থাকবেন। ছবির চিত্রায়নের তারিখ অবশ্য এখনো নির্ধারিত হয় নি। জামিনে থাকাকালে সঞ্জয় চুক্তিবদ্ধ চলচ্চিত্রগুলির কাজ সম্পন্ন করবেন বলে আশা করা হচ্ছে। আগামী সপ্তাহেই সঞ্জয় গুপ্তের 'আলীবাগ' ও সঞ্জয় গাধ্বীর 'কিডন্যাপ' ছবির কাজ শুরু করবেন তিনি। এ ব্যাপারে সঞ্জয় গুপ্ত বলেছেন, " আমরা শিঘ্রই শুটিং শুরু করবো। তবে সবকিছু নির্ভর করছে সঞ্জুর মনের অবস্থার উপর। এক্ষেত্রে তার ইচ্ছেমতোই শুটিং এর সময় নির্ধারন করা হবে। যথন সে চাইবে তখনই আমরা কাজ শুরু করবো।" বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৭২১ ঘ.